শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান

    ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিয়োগে ব্রুনাইয়ের সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং আকাশ যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

    বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রুনাইয়ের হাইকমিশনার হাজী হারিস বিন ওসমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

    বৈঠকে শামা ওবায়েদ ইসলাম বলেন, ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে উভয় দেশেরই উপকার হবে। এ লক্ষ্যে জনশক্তি সহযোগিতা আরও বিস্তৃত করার আহ্বান জানান তিনি।

    দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে ব্যবসায়ীদের মধ্যে সরাসরি (বিজনেস-টু-বিজনেস) যোগাযোগ বাড়ানো, নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ-ব্রুনাই চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

    এছাড়া ব্রুনাইয়ের বাজারে বাংলাদেশের ওষুধ, পাটজাত পণ্য, কৃষিপণ্য ও আমের রপ্তানির সুযোগ আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

    জবাবে ব্রুনাইয়ের হাইকমিশনার বাংলাদেশের প্রস্তাবগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে ব্রুনাইয়ের আগ্রহ এবং অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

    বৈঠকে দুই দেশের ব্যবসায়ী সংগঠন, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সমন্বয়ে একটি যৌথ ব্যবসায়িক গ্রুপ গঠনের বিষয়েও উভয় পক্ষ একমত হয়। এই গ্রুপ বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে কাজ করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন