শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী

    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন।

    বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটে ভারতের হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

    সূত্র অনুযায়ী, হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে অংশ নেন।

    এর আগে গত ২৫ জুন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। এরপর দায়িত্ব গ্রহণের প্রায় এক মাস পর তিনি পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হলেন।

    চলতি বছরের এপ্রিলে ভারত সরকার ঢাকায় তাদের ১৬তম হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীর নাম ঘোষণা করে। তিনি ভারতের সাবেক রেলমন্ত্রী ও দেশটির একজন রাজনীতিবিদ। বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে এর আগে কোনো রাজনীতিবিদকে নিয়োগ দেওয়া হয়নি।

    দায়িত্ব গ্রহণের জন্য দীনেশ ত্রিবেদী গত ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলপথে বাংলাদেশে প্রবেশ করেন।

    ঢাকায় তার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়টিও আলোচনায় আসে। প্রায় দুই বছর বন্ধ থাকার পর নতুন হাইকমিশনারের দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহের মধ্যেই পর্যটন ভিসা দেওয়া আবার শুরু করে ভারত।

    কূটনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন হাইকমিশনারের দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে নিয়মিত যোগাযোগ ও আলোচনার গুরুত্ব বাড়ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন