শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্দোলনের মুখেও ধর্মেন্দ্র প্রধানকে কেন সরাচ্ছেন না মোদি? চিকিৎসার অভাবে যেন আর কোনো গ্রামবাসীর মৃত্যু না হয়: জুবাইদা রহমান ১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের টেস্ট, ২০২৭ সালে ইংল্যান্ড সফরে টাইগাররা বিদেশি শিক্ষার্থী টানতে জাতীয় নীতিমালা প্রণয়নের তাগিদ শিক্ষামন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন মোদি সাংবাদিকের পরিচয় নির্ধারণে কর্তৃপক্ষ থাকা প্রয়োজন: তথ্যমন্ত্রী দ্বিতীয় প্রান্তিকেও লোকসান বেড়েছে প্রিমিয়ার ব্যাংকের শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পুলিশের ১৭ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে কোরআন তিলাওয়াতে মাধুর্য আনতে যা করবেন
  • রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

    রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনকে শুধু ‘গুঞ্জন’ হিসেবেই উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে দায়িত্ব ছাড়তে চাইলে সংবিধান অনুযায়ী সেই সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে সরকার কোনো তথ্য জানে না এবং সরকারের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

    বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

    রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যে আলোচনা হচ্ছে, তা এখন পর্যন্ত গুঞ্জনই। এটি যদি বাস্তবে কোনো ঘটনায় পরিণত হয়, তখন বিষয়টি দেখা হবে।’

    তিনি বলেন, রাষ্ট্রপতি যদি শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব থেকে সরে যেতে চান, তাহলে সংবিধানে সেই সুযোগ রাখা হয়েছে। তবে এ বিষয়ে তার কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই।

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের কোনো উদ্যোগ নেই। সরকার এ বিষয়ে কোনো বক্তব্যও দেয়নি। রাষ্ট্রপতি নিজে কোনো কারণে পদত্যাগ করতে চাইলে বিষয়টি তার কাছ থেকেই জানা যাবে।

    বিদেশে চিকিৎসাধীন থাকার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কোনো ফোনালাপ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

    রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, রাষ্ট্রপতি দায়িত্ব ছাড়তে চাইলে নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এরপর সংবিধান অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।

    তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সাংবিধানিকভাবে সেই সুযোগ রয়েছে। তবে রাষ্ট্রপতির পরবর্তী বিষয়ে সিদ্ধান্ত সাংবিধানিক প্রক্রিয়া অনুসারেই হবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন