শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্দোলনের মুখেও ধর্মেন্দ্র প্রধানকে কেন সরাচ্ছেন না মোদি? চিকিৎসার অভাবে যেন আর কোনো গ্রামবাসীর মৃত্যু না হয়: জুবাইদা রহমান ১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের টেস্ট, ২০২৭ সালে ইংল্যান্ড সফরে টাইগাররা বিদেশি শিক্ষার্থী টানতে জাতীয় নীতিমালা প্রণয়নের তাগিদ শিক্ষামন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন মোদি সাংবাদিকের পরিচয় নির্ধারণে কর্তৃপক্ষ থাকা প্রয়োজন: তথ্যমন্ত্রী দ্বিতীয় প্রান্তিকেও লোকসান বেড়েছে প্রিমিয়ার ব্যাংকের শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পুলিশের ১৭ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে কোরআন তিলাওয়াতে মাধুর্য আনতে যা করবেন
  • সিঙ্গাপুরের সমর্থন চাইল বাংলাদেশ, জয়শঙ্করের সঙ্গেও বৈঠক

    সিঙ্গাপুরের সমর্থন চাইল বাংলাদেশ, জয়শঙ্করের সঙ্গেও বৈঠক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের সাইডলাইনে একাধিক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

    বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এআরএফ বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খলিলুর রহমান। বিষয়টি জয়শঙ্করও তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে উল্লেখ করেছেন।

    ম্যানিলায় আয়োজিত এ সম্মেলনে খলিলুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও অংশ নিয়েছেন।

    একই দিনে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ-সিঙ্গাপুর সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী।

    জবাবে খলিলুর রহমান বলেন, দায়িত্ব পালনকালে সিঙ্গাপুরসহ ছোট রাষ্ট্রগুলোর উদ্বেগ ও স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।

    বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, দক্ষ জনশক্তি পাঠানো, বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

    সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন এবং বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

    এ সময় বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টায় সিঙ্গাপুরের সমর্থন কামনা করে। পাশাপাশি রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)-এ বাংলাদেশের সম্পৃক্ততার বিষয়েও দেশটির সহযোগিতা চাওয়া হয়।

    এ ছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সিঙ্গাপুরের সহযোগিতা এবং বাংলাদেশ-সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্নে চলমান প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে উভয়পক্ষ একমত হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন