শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • নতুন রূপে বাংলাদেশের পাসপোর্ট

    নতুন রূপে বাংলাদেশের পাসপোর্ট
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের ই-পাসপোর্টে আসছে বড় ধরনের পরিবর্তন। পাসপোর্টের ভেতরের পাতার জলছাপে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের তিন শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিমের ছবি। একই সঙ্গে পুনর্বহাল করা হচ্ছে বহুল আলোচিত ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ।

    এ-সংক্রান্ত সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    ২০১৯ সালে ই-পাসপোর্ট চালুর পর বাংলাদেশি পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এটি আবারও পাসপোর্টে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

    সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    শুধু শব্দবন্ধ নয়, ই-পাসপোর্টের ভিজ্যুয়াল ডিজাইনেও আসছে পরিবর্তন। নতুন জলছাপে স্থান পাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের তিন শহীদ—

    রংপুরে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদ
    উত্তরায় পানি হাতে থাকা মীর মাহফুজুর রহমান মুগ্ধ
    জাতীয় পতাকার জার্সি পরা ওয়াসিম

    এছাড়া জাতীয় প্রতীক, বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা এবং বিভিন্ন ধর্মীয় স্থাপনার নতুন বিন্যাসও যুক্ত করা হবে।


    নতুন পাসপোর্টে জুলাই গণ-অভ্যুত্থানের প্রতীক যুক্ত হওয়াকে ইতিবাচকভাবে দেখছেন অনেক নাগরিক। তাদের মতে, এর মাধ্যমে নতুন প্রজন্ম দেশের সাম্প্রতিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। একই সঙ্গে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসও যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মাদ মাহবুবুর রহমান বলেন, কর্তৃত্ববাদী শাসনের প্রতীকগুলো বাদ দিয়ে গণতন্ত্র, গণ-অভ্যুত্থান এবং জনগণের সংগ্রামের প্রতীক পাসপোর্টে যুক্ত করার উদ্যোগকে তিনি ইতিবাচক হিসেবে দেখেন।

    তার মতে, এটি দেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা ও গণতান্ত্রিক চেতনার প্রতিফলন হিসেবে কাজ করবে।

    পুরোনো পাসপোর্টধারীদের জন্য কী হবে?

    বর্তমান পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন থাকছে না। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের সময় নতুন সংস্করণের ই-পাসপোর্ট ইস্যু করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন