শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • কলকাতার বাংলাদেশ মিশন থেকে সরে দাঁড়ালেন তারিক চয়ন

    কলকাতার বাংলাদেশ মিশন থেকে সরে দাঁড়ালেন তারিক চয়ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস মিনিস্টার (প্রথম সচিব-প্রেস) মো. তারিকুল ইসলাম ভূঁইয়া, যিনি তারিক চয়ন নামে পরিচিত, ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

    বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

    ফেসবুক পোস্টে তারিক চয়ন লেখেন, “কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে ব্যক্তিগত ও পেশাগত কারণে পদত্যাগ করলাম। দেড় বছর এই শহরে সুন্দর সময় কাটিয়েছি এবং অর্পিত দায়িত্ব যথাসাধ্য পালনের চেষ্টা করেছি।”

    তিনি আরও জানান, কলকাতায় তার কর্মজীবন, সহকর্মী, অফিস এবং বন্ধুদের অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতে একটি বই লেখার ইচ্ছা রয়েছে। একই সঙ্গে সবার কাছে দোয়া কামনা করেন।

    ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৬ নভেম্বর তাকে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, নবায়নকৃত নিয়োগ ২০২৫ সালের ১১ নভেম্বর থেকে ২০২৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত কার্যকর হওয়ার কথা ছিল।

    কূটনৈতিক দায়িত্ব গ্রহণের আগে তারিক চয়ন সাংবাদিকতায় দীর্ঘ সময় কাজ করেছেন। তিনি বাংলাভিশন, দৈনিক মানবজমিন, দৈনিক জনকণ্ঠ ও দৈনিক কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কূটনীতি, রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে নিয়মিত লেখালেখির জন্যও পরিচিত।

    পেশাগত ও সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে তিনি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড, পশ্চিমবঙ্গের মৈত্রী সম্মাননা এবং সেরা বাঙালি সম্মাননা অর্জন করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন