শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • দেশে হামের ভয়াবহতা অব্যাহত, ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু

    দেশে হামের ভয়াবহতা অব্যাহত, ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু
    ছবি: বিবিসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জন শিশু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

    সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে সিলেট বিভাগে হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

    এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২০ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৬৯৮ জন এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৫ জন মারা গেছেন।

    এদিকে, গত ২৪ ঘণ্টায় ১৪৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯২২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৯ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২০ জুলাই পর্যন্ত দেশে ১ লাখ ১৮ হাজার ৫৭০ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে ১৪ হাজার ৫৭৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

    এ ছাড়া, এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ লাখ ১ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৭ হাজার ৫৩২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

    হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন