বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাংবাদিক এইচ আর শফিক গ্রেফতার, মুক্তির দাবিতে নিন্দার ঝড় সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে: সারজিস বাজুসের নতুন মূল্যতালিকা, সোনা-রুপার গহনার দাম বাড়ল সিজেপির আন্দোলনে অচল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন থার্ড টার্মিনালের সঙ্গে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে ভিডিও ইস্যুতে উত্তাল শ্যামনগর, এমপি নজরুলের বিরুদ্ধে প্রতিবাদ বাংলাদেশ-চীন বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, করিডোর ও বিনিয়োগে গুরুত্ব ইউপি চেয়ারম্যান পদে স্নাতক যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ, এবার লক্ষ্য অস্ট্রেলিয়া সৌদির সঙ্গে ৩০ বছরের পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
  • জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের ইনভেন্টরি অভিযান

    জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের ইনভেন্টরি অভিযান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধানাধীন সাবেক এনটিএমসির মহাপরিচালক ও বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের রাজধানীর জলসিঁড়ি এলাকার আটতলা বাড়িতে ইনভেন্টরি কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    সোমবার (২০ জুলাই) দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল আদালতের নির্দেশনা অনুযায়ী ওই সম্পত্তিতে অভিযান পরিচালনা করছে।

    দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে সম্পত্তির তালিকা (ইনভেন্টরি) প্রস্তুতের কাজ চলছে। অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

    এর আগে চলতি বছরের ২৭ জানুয়ারি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত জিয়াউল আহসান ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ক্রোক করা স্থাবর সম্পত্তির তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগকে রিসিভার (তত্ত্বাবধায়ক) হিসেবে নিয়োগের নির্দেশ দেন।

    দুদকের অনুসন্ধানে অভিযোগ করা হয়েছে, জিয়াউল আহসান বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন এবং অবৈধ সম্পদ অর্জন করেছেন। তদন্তে অ্যান্টিগা অ্যান্ড বারবুডার নাগরিকত্ব গ্রহণ, বিদেশে বিনিয়োগ এবং বিভিন্ন দেশের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের তথ্যও উঠে এসেছে বলে জানিয়েছে সংস্থাটি।

    দুদক জানায়, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু হয়। পরে বাংলাদেশ ব্যাংক তার, তার পরিবারের সদস্যদের এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করে।

    উল্লেখ্য, জিয়াউল আহসান বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় র‍্যাব, এনএসআই এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠার পর একাধিক সংস্থা তদন্ত শুরু করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন