শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • সিলেটে উদ্বোধন হলো বাংলাদেশ-মার্কিন সামরিক মহড়া

    সিলেটে উদ্বোধন হলো বাংলাদেশ-মার্কিন সামরিক মহড়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ উদ্যোগে ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং-২০২৬’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ১৩ দিনব্যাপী এই সামরিক অনুশীলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে সিলেটের জালালাবাদ সেনানিবাসে অবস্থিত প্যারা কমান্ডো ব্রিগেডে।

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, রোববার (১৯ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান উপস্থিত ছিলেন।

    অনুশীলনটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে। এতে যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ডের ৯১ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৯৩ জন সদস্য অংশগ্রহণ করছেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এই যৌথ প্রশিক্ষণ দুই দেশের সামরিক সহযোগিতা, পারস্পরিক আস্থা এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি একটি নিরাপদ, উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গঠনের যৌথ অঙ্গীকারের প্রতিফলন হিসেবেও তিনি এ অনুশীলনের গুরুত্ব তুলে ধরেন।

    বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বলেন, ‘টাইগার লাইটনিং’ অনুশীলন দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আভিযানিক সক্ষমতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    আইএসপিআর আরও জানায়, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তার মতো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে। সেই সম্পর্ককে আরও কার্যকর ও সুসংহত করতেই এ যৌথ সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন