সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির নেতা রাশেদ খাঁন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন রাশেদ খাঁন। একই সঙ্গে তিনি সরকারি প্রজ্ঞাপনের অনুলিপিও প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, প্রধানমন্ত্রী তাকে রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব দিয়েছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আস্থার সঙ্গে পালন করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন। নতুন দায়িত্ব পালনে জনগণ ও সহকর্মীদের সমর্থনও প্রত্যাশা করেন তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, রাশেদ খাঁন সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন।