শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • ৫ আগস্টের আগেই উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

    ৫ আগস্টের আগেই উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ৫ আগস্টের মধ্যেই উদ্বোধন করা হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

    সংস্কৃতিমন্ত্রী জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের জন্য নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটি সংক্রান্ত গেজেট প্রকাশে কিছুটা সময় লাগছে। পাশাপাশি জনবল নিয়োগ এবং জাদুঘরের কিছু নির্মাণকাজ এখনও চলমান রয়েছে।

    তিনি বলেন, সব কাজ শেষ করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তার সময় পাওয়া সাপেক্ষে দ্রুতই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হবে।

    এক প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই জাদুঘর নির্মাণে কোনো ধরনের সুনির্দিষ্ট দুর্নীতির তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    সংবাদ সম্মেলনে উপস্থিত প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে আগামী ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই সময়ের মধ্যেই উদ্বোধন করা হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন