শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • উদ্যোক্তা হতে সাহস চান, পাশে থাকবে সরকার: তারেক রহমান

    উদ্যোক্তা হতে সাহস চান, পাশে থাকবে সরকার: তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের তরুণ উদ্যোক্তা ও স্টার্টআপ উদ্যোগগুলোকে এগিয়ে নিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নতুন উদ্যোগ সফল করা সহজ নয়, তবে সাহস, অধ্যবসায় এবং উদ্ভাবনী চিন্তা থাকলে সফলতা অর্জন সম্ভব।

    মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট হলে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

    তিনি বলেন, উদ্যোক্তা হওয়ার পথ চ্যালেঞ্জে ভরা। নানা প্রতিকূলতা মোকাবিলা করতে হলেও আত্মবিশ্বাস হারানো যাবে না। সরকারের দায়িত্ব হবে সেই যাত্রায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া।

    প্রধানমন্ত্রী বলেন, “সরকার আপনাদের পাশে আছে। পথচলায় যতটুকু সম্ভব সহযোগিতা, দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

    তিনি আরও বলেন, তরুণ উদ্যোক্তাদের সফলতা শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং তা কর্মসংস্থান সৃষ্টি, অর্থনীতির বিকাশ এবং দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই উদ্ভাবনী উদ্যোগ ও সৃজনশীল চিন্তাকে আরও উৎসাহিত করা প্রয়োজন।

    বক্তব্যে নিজের জীবনের নানা প্রতিকূলতার অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সংগ্রাম ও নানা বাধা অতিক্রম করেই তিনি এগিয়ে এসেছেন। সেই অভিজ্ঞতা থেকে তরুণদের উদ্দেশে তার আহ্বান, কঠিন সময় এলেও লক্ষ্য থেকে সরে না গিয়ে ধৈর্য ও অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যেতে হবে।

    দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করে তারেক রহমান বলেন, বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ, স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং স্টার্টআপ খাতে তরুণদের সৃজনশীল কাজ তাকে আশাবাদী করেছে। তিনি বিশ্বাস করেন, আগামী প্রজন্মের হাত ধরেই বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন