বুধবার, ১৫ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ, নতুন সরকার গঠনের পথে জেলেনস্কি বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান রিজভীর চোটে লিটনের স্বপ্ন ভাঙল, সুযোগ পেতে পারেন সোহান অকালে মেনোপজে ঝুঁকিতে বাংলাদেশি নারীরা, বলছে নতুন গবেষণা পরীক্ষা নিয়ে উদ্বেগ স্বীকার, পড়ার টেবিলে ফিরতে বললেন শিক্ষামন্ত্রী সন্ধ্যা ৬টার আল্টিমেটাম, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি শিক্ষার্থীদের ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার সিনিয়রদের বিদায়ে আইনাঙ্গনে তৈরি হচ্ছে শূন্যতা: অ্যাটর্নি জেনারেল ম্যারাডোনাকে ছাড়িয়ে নতুন বিশ্বকাপ রেকর্ডের পথে মেসি অক্টোবরে জাতীয় নির্বাচন, শুক্রবার ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ
  • বর্জ্যের পাহাড় ধসে পুনেতে প্রাণ গেল ৯ শ্রমিকের

    বর্জ্যের পাহাড় ধসে পুনেতে প্রাণ গেল ৯ শ্রমিকের
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারী বর্ষণের কারণে ভারতের মহারাষ্ট্রের পুনেতে একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ময়লার বিশাল স্তূপ ধসে প্রশাসনিক ভবনের ওপর পড়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। কেন্দ্র পরিচালনাকারী কর্তৃপক্ষ সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।

    জানা গেছে, গত বুধবার পুনের ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ল্যান্ডফিল বা বর্জ্য সংরক্ষণস্থল থেকে কয়েক হাজার টন ময়লা ধসে প্রশাসনিক ভবনের ওপর পড়ে। দুর্ঘটনার সময় ভবনের ভেতরে থাকা ২৩ জন কর্মী আটকা পড়েন।

    উদ্ধারকারীরা এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে টানা ভারী বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর প্ল্যান্টের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে স্থাপনাটির কাঠামোগত নিরাপত্তা ও স্থায়িত্ব যাচাই করা হচ্ছে।

    ভারতে বর্ষা মৌসুমে ভারী বৃষ্টির কারণে ভবন ধস, ভূমিধস এবং অবকাঠামোগত দুর্ঘটনা প্রায়ই ঘটে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশটিতে চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। চলতি বছর সম্ভাব্য শক্তিশালী ‘এল নিনো’র প্রভাবও আবহাওয়াকে আরও অস্বাভাবিক করে তুলতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন