শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পল্লবীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩ বরিশালে সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার ডেঙ্গু নিয়ন্ত্রণে আজ থেকে ডিএনসিসির বাড়ি বাড়ি অভিযান আজ থেকে দেশজুড়ে তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, পাত্র নৌবাহিনীর কর্মকর্তা দুই দিনের ব্যবধানে কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা সালাহউদ্দিন-মঈন খানের ওপর বাড়ল সংসদীয় দায়িত্ব আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী বাব আল-মান্দেবে হুথিদের অগ্রগতি, সৌদি আরব ঘিরে বাড়ছে নতুন উদ্বেগ পাকিস্তানের টেস্ট পরিকল্পনা নিয়ে প্রশ্ন, ‘অসম্মান করছে ক্রিকেটকে’
  • ‘ডিসেম্বর নয়, এখনই ফিরুন’; শেখ হাসিনাকে আসিফ নজরুল

    ‘ডিসেম্বর নয়, এখনই ফিরুন’; শেখ হাসিনাকে আসিফ নজরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশে ফেরার ইচ্ছা যদি সত্যিই থাকে, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নেই।

    শনিবার (১১ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

    পোস্টে আসিফ নজরুল লিখেছেন, অন্তর্বর্তী সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আনুষ্ঠানিক অনুরোধ করেছিল। বর্তমান সরকারও একই ধরনের উদ্যোগ নিয়েছে। সরকারের বক্তব্য অনুযায়ী, তাকে দেশে এনে আইনের আওতায় বিচার করা হবে।

    তিনি আরও বলেন, শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। যদি সেটি সত্য হয়, তাহলে এখনই দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়া উচিত।

    ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রাণহানি, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, বিচারবহির্ভূত হত্যা, গুম, কথিত ‘আয়নাঘর’, দুর্নীতি, অর্থপাচার এবং দীর্ঘ সময় ভোটাধিকার নিয়ে ওঠা অভিযোগসহ বিভিন্ন বিষয়ে শেখ হাসিনার বক্তব্য জনগণ ও আদালত জানতে চায়।

    এছাড়া তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিদেশে পাঠালেও পরবর্তী রাজনৈতিক ও আইনি পরিস্থিতির দায় বহন করতে হয়েছে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীকে।

    পোস্টের শেষাংশে আসিফ নজরুল বলেন, যদি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আর দেরি না করে ফিরে এসে আইনের মুখোমুখি হোন। আর যদি ফেরার বাস্তব পরিকল্পনা না থাকে, তাহলে বারবার এমন ঘোষণা দিয়ে দলীয় নেতা-কর্মীদের বিভ্রান্ত না করার আহ্বান জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন