রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • পুলিশের ওপর হামলা অশনিসংকেত, বলছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

    পুলিশের ওপর হামলা অশনিসংকেত, বলছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে গুজবনির্ভর ‘মব সংস্কৃতি’ প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

    শুক্রবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

    বিবৃতিতে বলা হয়, গুজবের ভিত্তিতে সংঘটিত এ ধরনের হামলা শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যই নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিচারব্যবস্থা ও জননিরাপত্তার জন্যও বড় ধরনের হুমকি।

    সংগঠনটির তথ্যমতে, গত ৮ জুলাই সন্ধ্যায় আগৈলঝাড়া থানা পুলিশ বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা রিয়াজ ফকির (২৬) নামে চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে একটি মাদক-সংক্রান্ত মামলাও রয়েছে বলে দাবি করা হয়েছে।

    বিবৃতিতে আরও বলা হয়, গ্রেপ্তারের সময় রিয়াজ মাদকের প্রভাবে ছিলেন। থানা হাজতে থাকাকালে তিনি নিজেই নিজের মাথায় আঘাত করে আহত হন বলে দাবি করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। পরে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    সংগঠনটির দাবি, পরদিন ৯ জুলাই দুপুরে রিয়াজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে একদল ব্যক্তি আগৈলঝাড়া থানায় হামলা চালায়, ভাঙচুর করে এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করে।

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলেছে, অসুস্থ আসামির চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ আইনগত ও মানবিক দায়িত্ব পালন করেছে। এরপরও গুজবের ভিত্তিতে সংঘবদ্ধ হামলা চালানো অত্যন্ত উদ্বেগজনক এবং এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অশনিসংকেত।

    বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের ‘মব সংস্কৃতি’ পুলিশের মনোবল দুর্বল করার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টার অংশ হতে পারে।

    সংগঠনটি জনগণের প্রতি গুজবে বিভ্রান্ত না হওয়ার, আইনকে সম্মান করার এবং যে কোনো অভিযোগ বা অসন্তোষ আইনসম্মত ও শান্তিপূর্ণ উপায়ে নিষ্পত্তির আহ্বান জানিয়েছে। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন