রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান
  • যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানবন্দরে চালু হলো শাটল সার্ভিস

    যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানবন্দরে চালু হলো শাটল সার্ভিস
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিনা মূল্যের শাটল বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

    বুধবার (৮ জুলাই) বিমানবন্দরের ক্যানোপি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

    বেবিচক জানায়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বেবিচক চেয়ারম্যানের তত্ত্বাবধানে সংস্থাটির নিজস্ব অর্থায়নে এই শাটল সার্ভিস পরিচালিত হবে।

    প্রাথমিকভাবে তিনটি রুটে শাটল বাস চলাচল করবে। রুটগুলো হলো—বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসীমউদ্দীন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর।

    নতুন এই সেবার মাধ্যমে যাত্রীরা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোর মধ্যে সম্পূর্ণ বিনা খরচে দ্রুত ও নিরাপদে যাতায়াতের সুযোগ পাবেন। বিশেষ করে বয়স্ক নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত ব্যক্তি এবং বেশি লাগেজ বহনকারী যাত্রীদের জন্য এটি বাড়তি সুবিধা তৈরি করবে।

    বেবিচক আরও জানিয়েছে, শাটল সার্ভিস চালুর ফলে বিমানবন্দর এলাকায় ব্যক্তিগত যানবাহনের চাপ কমবে, যানজট নিরসনে সহায়তা করবে এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে বেবিচক নিয়মিত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় বিনা মূল্যের শাটল সার্ভিস চালু করা হয়েছে।

    তিনি বলেন, এই সেবা যাত্রীদের সময় সাশ্রয়, নিরাপদ চলাচল এবং উন্নত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    তিনি আরও বলেন, ‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’—এই লক্ষ্য বাস্তবায়নে ভবিষ্যতেও যাত্রীসেবার মান উন্নয়ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।

    অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন অংশীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন