রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান
  • জলবায়ু পরিবর্তনে নাতিশীতোষ্ণ অঞ্চলের জীববৈচিত্র্য বেশি ঝুঁকিতে: গবেষণা

    জলবায়ু পরিবর্তনে নাতিশীতোষ্ণ অঞ্চলের জীববৈচিত্র্য বেশি ঝুঁকিতে: গবেষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্রান্তীয় (উষ্ণমণ্ডলীয়) অঞ্চলের তুলনায় নাতিশীতোষ্ণ অঞ্চলের উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বেশি হারে বিলুপ্ত হচ্ছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব অ্যারিজোনার গবেষকদের পরিচালিত এ গবেষণায় বলা হয়েছে, নাতিশীতোষ্ণ অঞ্চলে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাওয়াই এই সংকটের প্রধান কারণ।

    গবেষণায় বিশ্বের বিভিন্ন অঞ্চলের পাঁচ হাজারেরও বেশি উদ্ভিদ ও প্রাণী প্রজাতির তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে নাতিশীতোষ্ণ অঞ্চলের প্রায় ৪৯ শতাংশ প্রজাতি বিলুপ্তির মুখে পড়েছে। অন্যদিকে উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই হার প্রায় ৩৩ শতাংশ।

    গবেষণার প্রধান গবেষক এবং ইউনিভার্সিটি অব অ্যারিজোনার পরিবেশ ও বিবর্তনীয় জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক জন উইনস বলেন, এতদিন ধারণা ছিল উষ্ণমণ্ডলীয় অঞ্চলের প্রাণীকুল জলবায়ু পরিবর্তনের প্রতি বেশি সংবেদনশীল। তবে বাস্তবে নাতিশীতোষ্ণ অঞ্চলে উষ্ণায়নের গতি অনেক বেশি হওয়ায় সেখানকার জীববৈচিত্র্য এখন বড় ধরনের হুমকির মুখে পড়েছে।

    একই গবেষণার সহ-গবেষক গোপাল মুরালি বলেন, জলবায়ু সংকটকে অনেকেই দূরবর্তী বনাঞ্চল বা রেইনফরেস্টের সমস্যা বলে মনে করেন। কিন্তু গবেষণার ফলাফল প্রমাণ করে, এটি এখন বৈশ্বিক জীববৈচিত্র্যের জন্য একটি বড় সংকটে পরিণত হয়েছে।

    গবেষণায় আরও দেখা গেছে, নাতিশীতোষ্ণ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বেড়েছে, যা উষ্ণমণ্ডলীয় অঞ্চলের তুলনায় প্রায় দ্বিগুণ। গবেষকদের মতে, তাপমাত্রার এই দ্রুত বৃদ্ধি বিভিন্ন প্রজাতির টিকে থাকার সক্ষমতা কমিয়ে দিচ্ছে এবং বিলুপ্তির ঝুঁকি বাড়িয়ে তুলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন