শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

‘খেলা শেষ, খোদা হাফেজ’ ফেসবুকে মাহফুজ আলমের রহস্যময় পোস্ট

‘খেলা শেষ, খোদা হাফেজ’ ফেসবুকে মাহফুজ আলমের রহস্যময় পোস্ট
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, উগ্র ডানপন্থী (ফার-রাইট) গোষ্ঠীকে ব্যবহার করে একটি রাজনৈতিক বলয় তাদের উদ্দেশ্য হাসিল করেছে।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘খেলা শেষ, খোদা হাফেজ!’ শিরোনামে দেওয়া পোস্টে মাহফুজ আলম এসব কথা লেখেন।

পোস্টে তিনি বলেন, ‘খেলা শেষ, খোদা হাফেজ! রাইট উইং এক্টর আর কুশীলবদের ফার-রাইট এলিমেন্টস ব্যবহারের ভয়ঙ্কর খেলা এখন কোন পর্যায়ে আছে? মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় তাদের মার্সেনারি হিসেবে ব্যবহারের মধ্য দিয়ে নির্বাচনি বৈতরণী পার করা শেষ। এখন হাত ধুয়ে ফেলবে জাশি-রাইট উইং বলয়।’

মাহফুজ আলম আরও লেখেন, গত দুই বছরে কীভাবে ফার-রাইট গোষ্ঠীগুলো গড়ে উঠেছে এবং কীভাবে তারা অনলাইন ও অফলাইনে সক্রিয় ছিল, সে বিষয়ে ভবিষ্যতে বিশ্লেষণ হওয়া প্রয়োজন। তার ভাষায়, এসব কর্মকাণ্ডের মাধ্যমে জুলাই আন্দোলনকে একটি নির্দিষ্ট আদর্শিক কাঠামোয় উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, ‘আমি গত বছরের শুরু থেকেই এসব ফার-রাইট গুন্ডাতন্ত্র আর ডিজিটাল মবের বিরুদ্ধে বলেছি। এজন্য কুশীলবদের চক্রান্ত এবং ফুটসোলজারদের দৌরাত্ম্য কম সহ্য করতে হয়নি। সামনের দিনগুলো সবার জন্য Reckoning-এর।’

মাহফুজ আলমের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন