বুধবার, ১৫ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ, নতুন সরকার গঠনের পথে জেলেনস্কি বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান রিজভীর চোটে লিটনের স্বপ্ন ভাঙল, সুযোগ পেতে পারেন সোহান অকালে মেনোপজে ঝুঁকিতে বাংলাদেশি নারীরা, বলছে নতুন গবেষণা পরীক্ষা নিয়ে উদ্বেগ স্বীকার, পড়ার টেবিলে ফিরতে বললেন শিক্ষামন্ত্রী সন্ধ্যা ৬টার আল্টিমেটাম, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি শিক্ষার্থীদের ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার সিনিয়রদের বিদায়ে আইনাঙ্গনে তৈরি হচ্ছে শূন্যতা: অ্যাটর্নি জেনারেল ম্যারাডোনাকে ছাড়িয়ে নতুন বিশ্বকাপ রেকর্ডের পথে মেসি অক্টোবরে জাতীয় নির্বাচন, শুক্রবার ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ
  • শেখ হাসিনাকে নিয়ে কড়া মন্তব্য সোহেল তাজের, ‘একজনের অহংকারে দেশ-দলের ক্ষতি’

    শেখ হাসিনাকে নিয়ে কড়া মন্তব্য সোহেল তাজের, ‘একজনের অহংকারে দেশ-দলের ক্ষতি’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে তীব্র সমালোচনামূলক মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, একজন নেতার অহংকার একটি দেশ ও রাজনৈতিক দল—উভয়ের জন্যই বড় ক্ষতির কারণ হতে পারে।

    শনিবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে সোহেল তাজ লেখেন, ‘একজন মানুষের ইগো বা অহঙ্কার যে একটি দেশ এবং দলকে ধ্বংস করতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণ শেখ হাসিনা ও তার পরিবার।’

    সম্প্রতি শেখ হাসিনার চলতি বছরের মধ্যেই দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, বিভিন্ন গুরুতর অভিযোগের মুখে দেশত্যাগের পর এখন দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের আরও বিপদে ফেলা হচ্ছে।

    পোস্টে সোহেল তাজ অভিযোগ করেন, গণতন্ত্রের ক্ষতি, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, অর্থপাচার এবং মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহারের মতো কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ভিত্তি দুর্বল হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এসব ঘটনার দায় এড়ানো সম্ভব নয়।

    তানজিম আহমেদ সোহেল তাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে। তিনি ২০০১ সালে প্রথমবার এবং ২০০৮ সালে দ্বিতীয়বার গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

    ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেও একই বছরের ৩১ মে ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরে ২০১২ সালে সংসদ সদস্য পদ থেকেও সরে দাঁড়ান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন