শুক্রবার, ২৬ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভারতের শীর্ষ কূটনীতিক দীনেশ ত্রিবেদীর মর্যাদা বাড়াল ভারত সরকার স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাড়াতে হবে আন্তর্জাতিক সহায়তা: জাতিসংঘে বাংলাদেশ সমীকরণ মিললেই সেমিফাইনালে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা নতুন লুকে আলোড়ন তুললেন টম ক্রুজ দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে জরুরি অবস্থার মুখে ভেনেজুয়েলা বেইজিং বিনিয়োগ ফোরামে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা, চীনে খুলছে বিনিয়োগ কার্যালয় আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে অংশ নিতে আজ রাতেই ঢাকা ছাড়ছেন বিএনপি প্রতিনিধি দল রাজকীয় প্রত্যাবর্তনে নেইমার, দাপুটে জয়ে শেষ ষোলোয় ব্রাজিল বেইজিংয়ে প্রথম সমঝোতা স্মারকে সই করল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ নাসুমের, এগিয়েছেন হৃদয়-সাইফও
  • দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: রিজভী

    দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: রিজভী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি মহল সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমান সরকার রাষ্ট্রবিরোধী বা অস্থিতিশীলতা সৃষ্টির কোনো ধরনের কর্মকাণ্ড বরদাশত করবে না।

    বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

    রিজভী বলেন, কিছু রাজনৈতিক শক্তি সরকারকে লক্ষ্য করে নতুন করে ফ্যাসিবাদের অভিযোগ তুলছে। তবে তাদের বক্তব্য ও কর্মকাণ্ড পর্যালোচনা করলে উল্টো ফ্যাসিবাদী মনোভাবের প্রকাশই বেশি দেখা যায়।

    তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিবেশকে অশান্ত করার যেকোনো চেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে। গণতান্ত্রিক চর্চা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা জোরদার করেই সরকার এগিয়ে যেতে চায়।

    প্রধানমন্ত্রীর চলমান চীন সফরের প্রসঙ্গ টেনে রিজভী আশা প্রকাশ করেন, এ সফর বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। তার মতে, বাণিজ্য ঘাটতি কমানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    তিনি বলেন, দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং বহুমাত্রিক আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কৌশলগত উদ্যোগ গ্রহণ করছে। একই সঙ্গে আত্মনির্ভরশীল ও টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

    রিজভীর ভাষ্য, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি আধুনিক ও সক্ষম রাষ্ট্র গঠনই সরকারের প্রধান লক্ষ্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন