শুক্রবার, ২৬ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভারতের শীর্ষ কূটনীতিক দীনেশ ত্রিবেদীর মর্যাদা বাড়াল ভারত সরকার স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাড়াতে হবে আন্তর্জাতিক সহায়তা: জাতিসংঘে বাংলাদেশ সমীকরণ মিললেই সেমিফাইনালে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা নতুন লুকে আলোড়ন তুললেন টম ক্রুজ দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে জরুরি অবস্থার মুখে ভেনেজুয়েলা বেইজিং বিনিয়োগ ফোরামে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা, চীনে খুলছে বিনিয়োগ কার্যালয় আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে অংশ নিতে আজ রাতেই ঢাকা ছাড়ছেন বিএনপি প্রতিনিধি দল রাজকীয় প্রত্যাবর্তনে নেইমার, দাপুটে জয়ে শেষ ষোলোয় ব্রাজিল বেইজিংয়ে প্রথম সমঝোতা স্মারকে সই করল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ নাসুমের, এগিয়েছেন হৃদয়-সাইফও
  • ‘মোগলটুলীর আওয়ামী লীগ আর নেই, আদর্শ থেকে সরে গেছে দল’: মাহফুজ আলম

    ‘মোগলটুলীর আওয়ামী লীগ আর নেই, আদর্শ থেকে সরে গেছে দল’: মাহফুজ আলম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের বর্তমান অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তার দাবি, যে রাজনৈতিক দর্শন ও ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আওয়ামী লীগের জন্ম হয়েছিল, সময়ের ব্যবধানে দলটি সেই মূল আদর্শ থেকে অনেক দূরে সরে গেছে।

    বুধবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম বলেন, পূর্ব পাকিস্তান আন্দোলন ও অখণ্ড বাংলার ধারণার রাজনৈতিক ধারাবাহিকতা থেকেই আওয়ামী মুসলিম লীগের উদ্ভব হয়েছিল। একই সঙ্গে ভাষা আন্দোলন ও বাঙালি জাতীয়তাবাদের বিকাশেও সেই সময়কার চিন্তাবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

    তিনি উল্লেখ করেন, অর্থনীতিবিদ মোহাম্মদ আব্দুস সাদেক পূর্ব বাংলার অর্থনৈতিক সম্ভাবনা ও স্বাতন্ত্র্য নিয়ে স্বাধীন চিন্তাধারার ভিত্তি তৈরি করেছিলেন। পরবর্তীতে তার ‘দুই অর্থনীতি’ ধারণা ছয় দফা আন্দোলনের বুদ্ধিবৃত্তিক ভিত্তি হিসেবে কাজ করে।

    মাহফুজ আলমের ভাষ্য অনুযায়ী, স্বাধীনতার আগে আওয়ামী লীগ উপমহাদেশের কেন্দ্রীয় আধিপত্যবাদী রাজনৈতিক প্রবণতার বিরোধী অবস্থানে ছিল। তবে পরবর্তীকালে দলটির রাজনৈতিক চরিত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে তিনি দাবি করেন।

    তিনি বলেন, আওয়ামী লীগের অতীতের রাজনৈতিক অবস্থান ও বর্তমান বাস্তবতার মধ্যে বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে। একসময় যে দল বাঙালির রাজনৈতিক অধিকার ও স্বাতন্ত্র্যের প্রশ্নে নেতৃত্ব দিয়েছিল, আজ সেই দলকে জনগণ ভিন্নভাবে মূল্যায়ন করছে।

    পুরান ঢাকার ঐতিহাসিক ১৫০ মোগলটুলীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগের সূচনাকালের রাজনৈতিক চেতনা ও বর্তমান অবস্থানের মধ্যে আর মিল খুঁজে পাওয়া যায় না। তার মতে, দলটি তার ঐতিহাসিক আদর্শিক অবস্থান থেকে বিচ্যুত হয়েছে।

    পোস্টে তিনি আরও দাবি করেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে আওয়ামী লীগের বিরুদ্ধে গণতন্ত্র সংকুচিত করা, দুর্নীতি ও কর্তৃত্ববাদী শাসনের অভিযোগ তৈরি হয়েছে। এসব কারণেই জনগণের একটি বড় অংশ দলটির প্রতি আস্থা হারিয়েছে বলে মন্তব্য করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন