শুক্রবার, ২৬ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভারতের শীর্ষ কূটনীতিক দীনেশ ত্রিবেদীর মর্যাদা বাড়াল ভারত সরকার স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাড়াতে হবে আন্তর্জাতিক সহায়তা: জাতিসংঘে বাংলাদেশ সমীকরণ মিললেই সেমিফাইনালে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা নতুন লুকে আলোড়ন তুললেন টম ক্রুজ দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে জরুরি অবস্থার মুখে ভেনেজুয়েলা বেইজিং বিনিয়োগ ফোরামে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা, চীনে খুলছে বিনিয়োগ কার্যালয় আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে অংশ নিতে আজ রাতেই ঢাকা ছাড়ছেন বিএনপি প্রতিনিধি দল রাজকীয় প্রত্যাবর্তনে নেইমার, দাপুটে জয়ে শেষ ষোলোয় ব্রাজিল বেইজিংয়ে প্রথম সমঝোতা স্মারকে সই করল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ নাসুমের, এগিয়েছেন হৃদয়-সাইফও
  • ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম শেষে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম শেষে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

    বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় দালিয়ান থেকে চীনের হাই-স্পিড বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে রওনা দেন তিনি।

    এর আগে সকালে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ডব্লিউইএফের প্ল্যানারি সেশনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী। ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক ওই সেশনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও নীতিনির্ধারকেরা উপস্থিত ছিলেন।

    সেশনে উদ্বোধনী বক্তব্য দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ অংশ নেন।

    ফোরামের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিশ্বনেতাদের সঙ্গে একটি আনুষ্ঠানিক ফটোসেশনেও অংশ নেন তিনি।

    উল্লেখ্য, গত ২২ জুন চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর তিনি এখন বেইজিং সফর শুরু করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন