বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভারতের শীর্ষ কূটনীতিক দীনেশ ত্রিবেদীর মর্যাদা বাড়াল ভারত সরকার স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাড়াতে হবে আন্তর্জাতিক সহায়তা: জাতিসংঘে বাংলাদেশ সমীকরণ মিললেই সেমিফাইনালে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা নতুন লুকে আলোড়ন তুললেন টম ক্রুজ দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে জরুরি অবস্থার মুখে ভেনেজুয়েলা বেইজিং বিনিয়োগ ফোরামে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা, চীনে খুলছে বিনিয়োগ কার্যালয় আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে অংশ নিতে আজ রাতেই ঢাকা ছাড়ছেন বিএনপি প্রতিনিধি দল রাজকীয় প্রত্যাবর্তনে নেইমার, দাপুটে জয়ে শেষ ষোলোয় ব্রাজিল বেইজিংয়ে প্রথম সমঝোতা স্মারকে সই করল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ নাসুমের, এগিয়েছেন হৃদয়-সাইফও
  • বেইজিংয়ে প্রথম সমঝোতা স্মারকে সই করল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি

    বেইজিংয়ে প্রথম সমঝোতা স্মারকে সই করল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-এর মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    বিএনপির পক্ষে দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অপরদিকে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইসিং সিপিসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

    স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রী ও চীনের কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি ও সিপিসির মধ্যে এই সমঝোতা স্মারক বাংলাদেশ-চীন সম্পর্কের রাজনৈতিক ও কৌশলগত সহযোগিতাকে নতুন মাত্রা দিতে পারে। দুই দলের মধ্যে আনুষ্ঠানিক পর্যায়ে এটি প্রথম কোনো সমঝোতা হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করছে।

    দুই পক্ষের প্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন যে, এই সমঝোতার মাধ্যমে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন