বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভারতের শীর্ষ কূটনীতিক দীনেশ ত্রিবেদীর মর্যাদা বাড়াল ভারত সরকার স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাড়াতে হবে আন্তর্জাতিক সহায়তা: জাতিসংঘে বাংলাদেশ সমীকরণ মিললেই সেমিফাইনালে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা নতুন লুকে আলোড়ন তুললেন টম ক্রুজ দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে জরুরি অবস্থার মুখে ভেনেজুয়েলা বেইজিং বিনিয়োগ ফোরামে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা, চীনে খুলছে বিনিয়োগ কার্যালয় আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে অংশ নিতে আজ রাতেই ঢাকা ছাড়ছেন বিএনপি প্রতিনিধি দল রাজকীয় প্রত্যাবর্তনে নেইমার, দাপুটে জয়ে শেষ ষোলোয় ব্রাজিল বেইজিংয়ে প্রথম সমঝোতা স্মারকে সই করল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ নাসুমের, এগিয়েছেন হৃদয়-সাইফও
  • আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে অংশ নিতে আজ রাতেই ঢাকা ছাড়ছেন বিএনপি প্রতিনিধি দল

    আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে অংশ নিতে আজ রাতেই ঢাকা ছাড়ছেন বিএনপি প্রতিনিধি দল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি)-এর ৪৫তম স্থায়ী কমিটির সভায় অংশ নিতে বিএনপির একটি প্রতিনিধি দল মঙ্গোলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করছে। মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা যাত্রা করবেন।

    দলটির সদস্য হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ এবং আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২৫ থেকে ২৮ জুন ২০২৬ পর্যন্ত মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিতব্য এই সভায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন।

    সভায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, রাজনৈতিক সংলাপ সম্প্রসারণ, গণতন্ত্রের বিকাশ, সুশাসন প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন এবং পারস্পরিক বোঝাপড়া জোরদারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। অংশগ্রহণকারী রাজনৈতিক নেতারা বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার বিষয়ে মতবিনিময় করবেন।

    আইসিএপিপির সঙ্গে বিএনপির সম্পৃক্ততার দীর্ঘ ইতিহাস রয়েছে। অতীতে দলের সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল্লাহ আল নোমান এবং বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এই আন্তর্জাতিক ফোরামের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    উল্লেখ্য, ২০০০ সালে প্রতিষ্ঠিত আইসিএপিপি এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। সংগঠনটির মূল উদ্দেশ্য হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক আস্থা ও বোঝাপড়া শক্তিশালী করা এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পক্ষে কার্যকর ভূমিকা পালন করা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন