শুক্রবার, ২৬ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভারতের শীর্ষ কূটনীতিক দীনেশ ত্রিবেদীর মর্যাদা বাড়াল ভারত সরকার স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাড়াতে হবে আন্তর্জাতিক সহায়তা: জাতিসংঘে বাংলাদেশ সমীকরণ মিললেই সেমিফাইনালে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা নতুন লুকে আলোড়ন তুললেন টম ক্রুজ দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে জরুরি অবস্থার মুখে ভেনেজুয়েলা বেইজিং বিনিয়োগ ফোরামে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা, চীনে খুলছে বিনিয়োগ কার্যালয় আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে অংশ নিতে আজ রাতেই ঢাকা ছাড়ছেন বিএনপি প্রতিনিধি দল রাজকীয় প্রত্যাবর্তনে নেইমার, দাপুটে জয়ে শেষ ষোলোয় ব্রাজিল বেইজিংয়ে প্রথম সমঝোতা স্মারকে সই করল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ নাসুমের, এগিয়েছেন হৃদয়-সাইফও
  • আওয়ামী লীগের মিছিল নয়, দৌড় প্র্যাকটিস চলছে: মেয়র শাহাদাত

    আওয়ামী লীগের মিছিল নয়, দৌড় প্র্যাকটিস চলছে: মেয়র শাহাদাত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ বর্তমানে রাজনৈতিক মিছিলের পরিবর্তে দৌড় প্র্যাকটিস করছে। তার দাবি, নগরীতে কোনো দৃশ্যমান রাজনৈতিক মিছিল বা বড় ধরনের জমায়েত দেখা যায়নি এবং যারা মিছিলের চেষ্টা করছে তারা মূলত আতঙ্কের মধ্যেই রয়েছে।

    মঙ্গলবার (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

    মেয়র শাহাদাত বলেন, যারা এখন মিছিল করার চেষ্টা করছে তারা ভয়ের মধ্যেই আছে। মিছিল না বলে এটিকে তিনি ‘দৌড় প্র্যাকটিস’ বলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

    তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে নগরীর শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনুপস্থিতির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থায় সাধারণ মানুষকে ঝুঁকির মুখে ফেলা উচিত নয়।

    পরিদর্শনকালে তিনি জানান, নগরীর বিভিন্ন এলাকায় তিনি কোথাও কোনো রাজনৈতিক কর্মসূচি বা জমায়েত লক্ষ্য করেননি। বরং প্রতিদিনের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে।

    আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, কাউকে গ্রেফতারের আগে অবশ্যই তার পরিচয় ও সংশ্লিষ্টতা নিশ্চিত করতে হবে, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন।

    তিনি আশা প্রকাশ করেন, চট্টগ্রাম নগরীর প্রতিটি মানুষ একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন