শুক্রবার, ২৬ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভারতের শীর্ষ কূটনীতিক দীনেশ ত্রিবেদীর মর্যাদা বাড়াল ভারত সরকার স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাড়াতে হবে আন্তর্জাতিক সহায়তা: জাতিসংঘে বাংলাদেশ সমীকরণ মিললেই সেমিফাইনালে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা নতুন লুকে আলোড়ন তুললেন টম ক্রুজ দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে জরুরি অবস্থার মুখে ভেনেজুয়েলা বেইজিং বিনিয়োগ ফোরামে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা, চীনে খুলছে বিনিয়োগ কার্যালয় আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে অংশ নিতে আজ রাতেই ঢাকা ছাড়ছেন বিএনপি প্রতিনিধি দল রাজকীয় প্রত্যাবর্তনে নেইমার, দাপুটে জয়ে শেষ ষোলোয় ব্রাজিল বেইজিংয়ে প্রথম সমঝোতা স্মারকে সই করল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ নাসুমের, এগিয়েছেন হৃদয়-সাইফও
  • চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী

    চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) উপলক্ষে দালিয়ানে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে এ ভোজসভার আয়োজন করা হয়।

    মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় রাতে অনুষ্ঠিত এই নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

    রাষ্ট্রীয় এই অনুষ্ঠানে আরও অংশ নেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সিওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসোরিন উচরাল, গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা।

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, নৈশভোজের মাধ্যমে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।

    তিনি আরও জানান, মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে সোমবার রাতে চীনের দালিয়ান শহরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

    সূচি অনুযায়ী, বুধবার (২৪ জুন) সকালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে দুপুরে বুলেট ট্রেনে করে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন