শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • সরকারি খাদ্য মজুত বেড়ে ২০ লাখ ৬০ হাজার টন

    সরকারি খাদ্য মজুত বেড়ে ২০ লাখ ৬০ হাজার টন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত রাখতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত বর্তমানে সন্তোষজনক অবস্থায় রয়েছে। সর্বশেষ ১৭ জুন পর্যন্ত খাদ্য অধিদপ্তরের দৈনন্দিন প্রতিবেদনে দেখা যায়, ফ্লোটিং মজুতসহ দেশের মোট সরকারি খাদ্যশস্যের পরিমাণ দাঁড়িয়েছে ২০ লাখ ৬০ হাজার ৫০৭ টন।

    খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সরকারি গুদামগুলোতে বর্তমানে প্রধান খাদ্যশস্য হিসেবে চাল মজুত রয়েছে ১৫ লাখ ৯৬ হাজার ৫৭৯ টন। পাশাপাশি গমের মজুত রয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৮৩১ টন এবং ধানের মজুত ১ লাখ ৬১ হাজার ৮৪ টন।

    ফ্লোটিং মজুত ছাড়া মোট খাদ্যশস্যের পরিমাণ দাঁড়ায় ২০ লাখ ৩৮ হাজার ১১৪ টন। এর সঙ্গে গমের ২০ হাজার ৪৩২ টন এবং চালের ১ হাজার ৯৬২ টনের ফ্লোটিং মজুত যোগ হওয়ায় মোট মজুত পৌঁছেছে ২০ লাখ ৬০ হাজার ৫০৭ টনে।

    উল্লেখ্য, ধানের পরিমাণ সাধারণত চালের সমতুল্যে রূপান্তর করে হিসাব করা হয়।

    চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে দেশের অভ্যন্তরীণ উৎস থেকে বোরো সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। ১৭ জুন পর্যন্ত মোট ৭ লাখ ১৮ হাজার ৩৭৩ টন খাদ্যশস্য সংগ্রহ করা হয়েছে।

    এর মধ্যে ধান সংগ্রহ হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৩৭৫ টন, সিদ্ধ চাল ৫ লাখ ৬৬ হাজার ৬৭ টন, আতপ চাল ৩১ হাজার ৯৬৮ টন এবং গম ৪৯৪ টন। ধানকে চালের সমতুল্যে (১০০:৬৫ অনুপাতে) হিসাব করা হয়েছে।

    অন্যদিকে, ১ জুলাই ২০২৫ থেকে ১৭ জুন ২০২৬ পর্যন্ত দেশে মোট ৮৫ লাখ ৮৩ হাজার ৫১ টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে। এর মধ্যে চাল আমদানি হয়েছে ৭৩ লাখ ১৬ হাজার ১৯৪ টন এবং গম ১২ লাখ ৬৬ হাজার ৫৭ টন।

    সরকারি ব্যবস্থাপনায় (জিটুজি ও আন্তর্জাতিক টেন্ডার) আমদানি হয়েছে ১২ লাখ ৬৬ হাজার ৯৮ টন, যার মধ্যে চাল ও গম উভয়ই রয়েছে। বেসরকারি খাতে আমদানি হয়েছে ৭৩ লাখ ১৬ হাজার ৫৩ টন, যার বড় অংশই চাল।

    গত ১৭ জুন একদিনেই দেশে ৫ হাজার ১২০ টন খাদ্যশস্য আমদানি হয়েছে বলে জানা গেছে।

    খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান মজুত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বাজারে চাল ও গমের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।

    খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখার উপসচিব মোহাম্মদ মামুন মিয়া বলেন,
    “১৩ লাখ ৫০ হাজার টন খাদ্যশস্যকে নিরাপদ মজুত ধরা হয়। বর্তমানে দেশের মজুত সেই সীমার অনেক উপরে রয়েছে, যা অত্যন্ত সন্তোষজনক।”

    খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো. জামাল হোসেন বলেন,
    “সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আমরা কাজ করে যাচ্ছি। বর্তমান মজুত সন্তোষজনক পর্যায়ে রয়েছে।”

    খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা জানান, চলমান বোরো সংগ্রহ অভিযান ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী ৫ লাখ টন ধান, ১২ লাখ টন চাল, ১ লাখ টন আতপ চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

    তিনি আরও বলেন, অভ্যন্তরীণ সংগ্রহ ও আমদানি কার্যক্রম অব্যাহত থাকায় আগামী দিনগুলোতে দেশের খাদ্য মজুত আরও বৃদ্ধি পাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন