বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্য ব্যবস্থায় নার্স ও মিডওয়াইফ সংখ্যা বাড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর এইচএসসি পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নপত্রে, বন্যায় থাকছে বিকল্প ব্যবস্থা: শিক্ষামন্ত্রী গাবতলী-মহাখালীসহ চার টার্মিনাল সরছে: মন্ত্রী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে দেয় : এসএসএফকে প্রধানমন্ত্রী উন্নয়ন শুরু করতেই বগুড়ায় নানামুখী ষড়যন্ত্র : মীর শাহে আলম জাহের আলভীর জামিন নামঞ্জুর, পাঠানো হলো কারাগারে জুবাইদা রহমানকে নিয়ে প্রশংসায় মঈন খান, বললেন ‘মহীয়সী নারী’ ধর্মীয় অনুশাসন মেনে চলা সামরিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ : সেনাপ্রধান সাগর-রুনি হত্যা: প্রতিবেদন দাখিলে ফের ব্যর্থ পিবিআই দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
  • এনসিপির অনুষ্ঠান ঘিরে লন্ডনে সংঘর্ষ, তিনজন আটক

    এনসিপির অনুষ্ঠান ঘিরে লন্ডনে সংঘর্ষ, তিনজন আটক
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সভাস্থল ও আশপাশের এলাকায় বিক্ষোভ, ডিম নিক্ষেপ এবং হাতাহাতির ঘটনায় অন্তত তিনজনকে আটক করেছে স্থানীয় পুলিশ।

    সোমবার (স্থানীয় সময়) ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

    আয়োজকদের দাবি, অনুষ্ঠান শুরুর আগেই এলাকায় বিক্ষোভ শুরু করেন যুক্তরাজ্যপ্রবাসী আওয়ামী লীগের নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের সদস্যরা। পরে এনসিপির সমর্থকরাও সেখানে অবস্থান নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

    একপর্যায়ে এনসিপি নেতাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়ে ডিম লাগে বলে জানা গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।

    স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানের কথা থাকলেও উত্তেজনার কারণে তা প্রায় তিন ঘণ্টা দেরিতে শুরু হয়। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানে যোগ দেন এবং বক্তব্য শেষে নিরাপত্তা বেষ্টনীতে স্থান ত্যাগ করেন।

    পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে অন্তত তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

    ভিডিও ফুটেজে দেখা যায়, এলাকা পরিদর্শনের সময় এনসিপি নেতাদের অনুসরণ করে কিছু ব্যক্তি মন্তব্য করেন এবং একপর্যায়ে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়।

    এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে এই ঘটনাকে ‘পূর্বপরিকল্পিত উসকানি’ বলে দাবি করেছে এবং রাজনৈতিক অসহিষ্ণুতার সমালোচনা করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন