মঙ্গলবার, ০২ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ ঈদের বিরতির পর আবার মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ঈদকে ঘিরে প্রবাসী আয়ে জোয়ার, মে মাসে রেমিট্যান্স ৩.৪২ বিলিয়ন ডলার ইসলামী ব্যাংক ইস্যুতে কেন্দ্রীয় ব্যাংক: আইন মেনেই হবে সব সিদ্ধান্ত চায়নিজ তাইপেকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের প্রথম জয় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান, মাঠে র‍্যাব-পুলিশ-ডিএনসি ঈদ ব্যবস্থাপনা ও জনসেবার বিভিন্ন উদ্যোগ তুলে ধরলেন মাহদী আমিন না ফেরার দেশে তোফায়েল আহমেদ রামিসা হত্যা মামলায় নতুন দাবি, ‘ডলার’ নামের অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে রহস্য জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী
  • বিসিবি নির্বাচনে কারা নিশ্চিত, কারা লড়াইয়ে?

    বিসিবি নির্বাচনে কারা নিশ্চিত, কারা লড়াইয়ে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার প্রক্রিয়া শেষে পরিচালনা পর্ষদের বেশ কয়েকটি পদে প্রার্থীরা ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। অন্যদিকে কয়েকটি আসনে ভোটের মাধ্যমে নির্ধারিত হবে নতুন পরিচালকরা।

    জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর প্রতিনিধিত্বকারী ক্যাটাগরিতে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও নির্বাচিত হবেন ১০ জন। চট্টগ্রাম বিভাগে ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরিফুল ইসলাম অপু মনোনয়ন প্রত্যাহার করায় মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন উদ্দিনের পরিচালক হওয়া প্রায় নিশ্চিত হয়ে গেছে।

    বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হওয়ার কথা। তবে এই তিন বিভাগে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। একইভাবে ঢাকা বিভাগে দুইটি পদের বিপরীতে দুইজন বৈধ প্রার্থী থাকায় তারাও নির্বাচিত বলে ধরা হচ্ছে।

    জেলা ও বিভাগীয় পর্যায় থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আব্দুল কাইয়ুম চৌধুরী, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম সীমান্ত, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আমীন, ঢাকা বিভাগের সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। এছাড়া চট্টগ্রাম থেকে মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন উদ্দিনও পরিচালক হওয়ার পথে।

    খুলনা বিভাগে দুইটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আব্দুস সালাম। রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনের হিসাব অনুযায়ী শফিকুল আলম ও শান্তনু ইসলাম এগিয়ে রয়েছেন।

    বরিশাল বিভাগে একটি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা হবে মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরীর মধ্যে। সেখানে মিজানুর রহমানকে তুলনামূলকভাবে এগিয়ে রাখা হচ্ছে।

    অন্যদিকে ক্যাটাগরি-৩ থেকে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে পরিচালক পদ নিশ্চিত করেছেন সিরাজউদ্দিন মো. আলমগীর।

    ঢাকার ক্লাব প্রতিনিধিদের ক্যাটাগরিতে এবার সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। মনোনয়ন প্রত্যাহারের পর ১৬ জন প্রার্থী মাঠে রয়েছেন। এদের মধ্যে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল, ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, শাহনিয়ান তানিম, আসিফ রাব্বানি, ইয়াসির ফয়সাল আশিক, ড. মাহবুব হোসেন শামিম ও ফায়াজুর রহমান মিতুকে সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

    নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিসিবির নতুন পরিচালনা পর্ষদ নিয়ে ক্রিকেট অঙ্গনে আলোচনা ও হিসাব-নিকাশও বাড়ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ