বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম
  • সায়নীর বিরুদ্ধে হুমকি, মাথা কাটলে মিলবে কোটি রুপি

    সায়নীর বিরুদ্ধে হুমকি, মাথা কাটলে মিলবে কোটি রুপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সায়নী ঘোষকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা তার শিরশ্ছেদ করলে এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছেন।

    অভিযুক্ত ব্যক্তি উত্তরপ্রদেশের বুলন্দশহরের সিকন্দরাবাদ পুরসভার চেয়ারম্যান ও বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে এই ধরনের মন্তব্য করতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।

    তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রদীপ দীক্ষিত। তার দাবি, ভিডিওটি সম্পাদিত বা বিকৃত করা হয়েছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

    এ ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন সায়নী ঘোষ নিজেই। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং লোকসভার স্পিকারকে ট্যাগ করে প্রশ্ন তোলেন, একজন নারী ও নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে প্রকাশ্যে হত্যার আহ্বান কি ‘নারী শক্তি’র প্রতিফলন?

    তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধিকে তার রাজনৈতিক অবস্থানের কারণে এভাবে ভয় দেখানো গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। তবে কোনো ধরনের হুমকি তাকে দমিয়ে রাখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

    ঘটনার পর অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে।

    জানা গেছে, কয়েক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শিবলিঙ্গ নিয়ে করা একটি পুরোনো পোস্টকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। যদিও সায়নী ঘোষ দাবি করে আসছেন, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং ওই পোস্ট তিনি করেননি। সম্প্রতি সেই পুরোনো বিষয়টিকে ঘিরেই নতুন করে উত্তেজনা ছড়ায় এবং সেখান থেকেই বিতর্কিত ভিডিওটি ছড়িয়ে পড়ে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ