বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম
  • নেতানিয়াহু আমার কথা শুনবেন”—ট্রাম্পের বক্তব্যে নতুন বিতর্ক

    নেতানিয়াহু আমার কথা শুনবেন”—ট্রাম্পের বক্তব্যে নতুন বিতর্ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান ইস্যুতে নিজের অবস্থান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যা চাইবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা-ই বাস্তবায়ন করবেন।

    বুধবার (২০ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প জানান, ইরানের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তিনি কোনো তাড়াহুড়ো করছেন না।

    ইরানে সম্ভাব্য হামলা নিয়ে সম্প্রতি নেতানিয়াহুকে কী বলেছেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, নেতানিয়াহু “ঠিক আছেন” এবং তিনি তার নির্দেশনা অনুযায়ী কাজ করবেন।

    তিনি আরও বলেন, “নেতানিয়াহু একজন ভালো মানুষ এবং একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী।”

    ইরানের সঙ্গে সীমিত কোনো চুক্তিতে রাজি কিনা—এমন প্রশ্নে ট্রাম্প জানান, তার প্রধান অগ্রাধিকার হরমুজ প্রণালি খোলা রাখা এবং যুদ্ধবিরতি বজায় রাখা।

    এর আগে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর অনুরোধে ইরানে নির্ধারিত একটি সম্ভাব্য সামরিক হামলা স্থগিত করার সিদ্ধান্তের কথাও জানান ট্রাম্প। এরপর থেকে তেহরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা অস্পষ্ট রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

    তথ্যসূত্র: সিবিএস নিউজ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ