বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম
  • দুর্ঘটনায় বিধ্বস্ত পাকিস্তানের যুদ্ধবিমান

    দুর্ঘটনায় বিধ্বস্ত পাকিস্তানের যুদ্ধবিমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানে প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনার শিকার হয়ে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২০ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালি জেলায় বিমান বাহিনীর একটি নিয়মিত প্রশিক্ষণ অভিযান চলাকালে এই দুর্ঘটনা ঘটে।

    প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনার সময় বিমানে থাকা দুই পাইলট নিরাপদে ইজেক্ট করে বেরিয়ে আসতে সক্ষম হন। ফলে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই বিমানটির ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং এর ফলে এটি বিধ্বস্ত হয়।

    ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    সূত্র: সিনহুয়া (সংগৃহীত)


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ