বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম
  • ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা ট্রাম্পের

    ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা  ট্রাম্পের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মন্তব্যে জানিয়েছেন, তিনি ইসরায়েলে ব্যাপক জনপ্রিয় এবং ভবিষ্যতে সেখানে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাও নাকচ করছেন না।

    বুধবার (২০ মে) মার্কিন কোস্ট গার্ড একাডেমির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ইসরায়েলের জনগণের মধ্যে তার গ্রহণযোগ্যতা এতটাই বেশি যে চাইলে তিনি সহজেই দেশটির সরকারপ্রধান হতে পারেন।

    তিনি দাবি করেন, সম্প্রতি তিনি একটি জনমত জরিপ দেখেছেন যেখানে বলা হয়েছে, ইসরায়েলের প্রায় ৯৯ শতাংশ মানুষ তার প্রতি সমর্থন জানিয়েছেন। তবে ওই জরিপ কোন সংস্থা পরিচালনা করেছে বা এর নির্দিষ্ট প্রেক্ষাপট কী—সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু উল্লেখ করেননি। এ বিষয়ে হোয়াইট হাউস থেকেও তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

    বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘ সময় ধরে দেশটির নেতৃত্বে আছেন। মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে তিনি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবেও পরিচিত।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প নেতানিয়াহুর প্রশংসা করে বলেন, তিনি একজন দক্ষ নেতা এবং যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখেই কাজ করেন বলে তার বিশ্বাস। একই সঙ্গে চলমান সংকটের সময় নেতানিয়াহুর ভূমিকা যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে না বলেও মন্তব্য করেন ট্রাম্প।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ