বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম
  • মাদরাসা শিক্ষায় ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক, ঘোষণা শুভেন্দুর

    মাদরাসা শিক্ষায় ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক, ঘোষণা শুভেন্দুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের পশ্চিমবঙ্গে এবার মাদরাসাগুলোতেও ‘বন্দে মাতরম’ গান গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্যের নতুন প্রশাসনিক নির্দেশনায় জানানো হয়েছে, সব স্বীকৃত মাদরাসায় প্রতিদিন ক্লাস শুরুর আগে সকালের সমাবেশে এই গানটি গাইতে হবে।

    এর আগে গত সপ্তাহেই একই নির্দেশনা জারি করে রাজ্যের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    মাদরাসা শিক্ষা দপ্তরের অধীন মাদরাসা অধিদপ্তর থেকে জারি করা নতুন আদেশে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সরকারি, সরকারি সহায়তাপ্রাপ্ত এবং বেসরকারি—সব ধরনের স্বীকৃত মাদরাসার ক্ষেত্রেই এই নিয়ম অবিলম্বে কার্যকর হবে। প্রতিদিন সকালে প্রাক-ক্লাস সমাবেশ বা প্রার্থনার সময় শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ পরিবেশন করতে হবে।

    এর এক সপ্তাহ আগেই স্কুল শিক্ষা দপ্তর সব বিদ্যালয়ের জন্য একই ধরনের নির্দেশনা জারি করেছিল।

    এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আগের সব নির্দেশনা বাতিলের ঘোষণা দিয়ে জানান, রাজ্যের স্কুল ও মাদরাসা শিক্ষা দপ্তরের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে সকালের সমাবেশে ‘বন্দে মাতরম’ গাওয়া এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় ‘বন্দে মাতরম’ ছিল স্বাধীনতাকামীদের একটি গুরুত্বপূর্ণ স্লোগান ও অনুপ্রেরণার উৎস। চলতি রাজনৈতিক প্রেক্ষাপটে গানটি আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

    ফেব্রুয়ারিতে ভারতের কেন্দ্রীয় সরকার ‘বন্দে মাতরম’-কে জাতীয় গুরুত্বসম্পন্ন গান হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে বিভিন্ন রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অনুষ্ঠানে এর ব্যবহার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।

    তামিলনাড়ু ও কেরালাসহ কয়েকটি রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গাওয়া নিয়ে রাজনৈতিক বিতর্ক ও সমালোচনাও দেখা গেছে। এসব ঘটনায় ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি অবস্থান তৈরি হয়েছে।

    সূত্র: এনডিটিভি


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ