বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ
  • মার্কিন অস্ত্র ক্রয়ে ভারতের ৪৩ কোটি ডলারের চুক্তি

    মার্কিন অস্ত্র ক্রয়ে ভারতের ৪৩ কোটি ডলারের চুক্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের কাছে ৪২ কোটি ৮২ লাখ ডলারের সমরাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৮ মে) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

    বিবৃতিতে বলা হয়, ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে মূলত দুটি ধরনের সমরাস্ত্র কিনছে— এইচ-৬৪ই অ্যাপাচে হেলিকপ্টার এবং এম-৭৭৭ এ২ আলট্রা-লাইট হাউইৎজার। এসব সামরিক সরঞ্জাম দুটি পৃথক চালানে ভারতে পাঠানো হবে।

    মোট বাজেটের মধ্যে ২৩ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে এম-৭৭৭ এ২ হাউইৎজার ও এর সংশ্লিষ্ট খাতে। এর আওতায় থাকবে ক্ষেপণাস্ত্রের আনুষঙ্গিক যন্ত্রাংশ, স্পেয়ার পার্টস, মেরামত, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, ফিল্ড সার্ভিস, ডিপো সক্ষমতা এবং লজিস্টিক ও প্রোগ্রাম সাপোর্ট।

    অবশিষ্ট ১৯ কোটি ৮২ লাখ ডলার ব্যয় করা হবে অ্যাপাচে হেলিকপ্টার কেনার জন্য। তবে কতটি হেলিকপ্টার ভারত কিনছে, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

    ঐতিহাসিকভাবে সামরিক সরঞ্জামের জন্য ভারত দীর্ঘদিন ধরে রাশিয়ার ওপর নির্ভরশীল। স্বাধীনতার পর থেকে দেশটি অধিকাংশ প্রতিরক্ষা সরঞ্জাম রাশিয়ার কাছ থেকেই সংগ্রহ করে আসছে।

    তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ভারতকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বেশি সমরাস্ত্র কেনার জন্য চাপ বাড়ান। বিশ্লেষকদের মতে, সেই প্রেক্ষাপটেই নতুন এই প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হলো।

    মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রস্তাবিত অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা, শান্তি ও অর্থনৈতিক অগ্রগতিতে ভারতের ভূমিকাকে আরও জোরদার করবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ