বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ
  • রাশিয়ার সামরিক বাহিনীর পারমাণবিক মহড়া শুরু

    রাশিয়ার সামরিক বাহিনীর পারমাণবিক মহড়া শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার সেনাবাহিনী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের প্রাক্কালে মঙ্গলবার (১৯ মে) দেশজুড়ে তিন দিনের পারমাণবিক অস্ত্র মহড়া শুরু করেছে।

    ইউক্রেনে চার বছরের বেশি সময় ধরে চলা সামরিক অভিযানের পুরো সময়জুড়ে মস্কো তার পারমাণবিক অস্ত্রভাণ্ডারের সক্ষমতা প্রদর্শন করেছে এবং বারবার সেগুলো ব্যবহারের হুমকি দিয়েছে।

    রাশিয়া ও ওয়াশিংটনের মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র চুক্তি ভেঙে যাওয়ার কয়েক মাস পর এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে পুতিন সম্প্রতি মস্কোর পারমাণবিক বাহিনীর শক্তিমত্তা নিয়ে ধারাবাহিক মন্তব্য করে আসছেন।

    রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১৯ থেকে ২১ মে, ২০২৬ পর্যন্ত রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী সম্ভাব্য আগ্রাসনের হুমকির পরিস্থিতিতে পারমাণবিক বাহিনীর প্রস্তুতি ও ব্যবহারের মহড়া পরিচালনা করছে।

    প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ায় ৬৫ হাজারের বেশি সেনাসদস্য এবং ৭ হাজার ৮০০ ধরনের সামরিক সরঞ্জাম ও অস্ত্র অংশ নিচ্ছে। এর মধ্যে ২০০টির বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা রয়েছে। বিমান, যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং পারমাণবিক সাবমেরিনও এতে অংশ নেবে।

    মন্ত্রণালয় আরও জানিয়েছে, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণও করা হবে।

    চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের সঙ্গে নিউ স্টার্ট চুক্তির সমাপ্তির মাধ্যমে বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তি আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিধিনিষেধ থেকে মুক্ত হয়ে যায়।

    রাশিয়া কৌশলগত পারমাণবিক সক্ষমতার ক্ষেত্রে দায়িত্বশীল অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

    তবে পুতিন একই সঙ্গে বলেছেন, রাশিয়ার পারমাণবিক বাহিনীর উন্নয়ন একটি অগ্রাধিকার। এ মাসেই মস্কো পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম নতুন দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

    মস্কো আরও জানিয়েছে, মহড়ায় বেলারুশ প্রজাতন্ত্রের ভূখণ্ডে মোতায়েন করা পারমাণবিক অস্ত্রের যৌথ প্রশিক্ষণ ও ব্যবহারের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

    রাশিয়া তার প্রতিবেশী মিত্র বেলারুশে, যা ন্যাটোর সীমান্তঘেঁষা, পারমাণবিক সক্ষমতাসম্পন্ন ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে।

    ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সাম্প্রতিক দিনগুলোতে অভিযোগ করেছেন, মস্কো বেলারুশ থেকে নতুন সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। এর পর তিনি ইউক্রেনের উত্তর সীমান্তে সেনা জোরদারের নির্দেশ দিয়েছেন।

    পুতিনের দুই দিনের চীন সফর শুরুর কয়েক ঘণ্টা আগে মস্কো এই মহড়ার ঘোষণা দেয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ