বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ
  • লেবাননে চলমান সংঘাতে ৩ হাজারের বেশি নিহত

    লেবাননে চলমান সংঘাতে ৩ হাজারের বেশি নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আবারও দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (১৮ মে) লেবাননের নিরাপত্তা সূত্র এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। এছাড়া দেশটিতে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত এখনও অব্যাহত রয়েছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলি বাহিনীর ওপর নতুন হামলার দাবি করেছে। ফলে যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা বলা হলেও বাস্তবে যুদ্ধ পরিস্থিতি অব্যাহত রয়েছে।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। সংঘাতের তীব্রতা সবচেয়ে বেশি প্রভাবিত করেছে দক্ষিণ লেবাননকে। বিশেষ করে মার্চের শুরু থেকে ইসরায়েল–ইরান সমর্থিত হিজবুল্লাহ সংঘাত ধীরে ধীরে বিস্তৃত হয়ে সীমান্ত এলাকায় কেন্দ্রীভূত হয়।

    এর আগে মার্চের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে ১৬ এপ্রিল ঘোষিত প্রাথমিক সমঝোতার পরও সংঘর্ষ পুরোপুরি বন্ধ হয়নি। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতির সম্প্রসারণ কার্যকর হয়েছে। তবে তা সত্ত্বেও অব্যাহত রয়েছে দুই পক্ষের মধ্যে হামলা।

    লেবাননে নতুন করে বিমান হামলার বিষয়ে নিরাপত্তা সূত্র জানিয়েছে, বালবেক শহরের কাছে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর এক কমান্ডার ও তার মেয়ে নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, লক্ষ্যভিত্তিক হামলার মাধ্যমে ওই কমান্ডারকে হত্যা করা হয়। এছাড়া তারা হিজবুল্লাহর ৩০টির বেশি অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। তবে কমান্ডারের মেয়ের মৃত্যুর বিষয়ে কোনো মন্তব্য করেনি তেল আবিব।

    অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে অবস্থিত আয়রন ডোম প্রতিরক্ষা অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলা চালানোর কথাও জানিয়েছে গোষ্ঠীটি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ