সোমবার, ১৮ মে ২০২৬
Natun Kagoj

২৪-৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা করতে পারে যুক্তরাষ্ট্র

২৪-৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা করতে পারে যুক্তরাষ্ট্র
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইরানে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কাতারের দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিসের মিডিয়া স্টাডিসের প্রফেসর মোহাম্মদ এলমাসরি। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

সোমবার (১৮ মে) আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধের দিকে যেতে পারে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের আশপাশে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা তাকে বিভিন্নভাবে প্রভাবিত করছেন। এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ট্রাম্প প্রশাসনের কট্টরপন্থি অংশও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ইরানের কাছ থেকে যুক্তরাষ্ট্র যে ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থান প্রত্যাশা করেছিল, তা পূরণ হয়নি। একই সঙ্গে চীন সফর এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার সময়ও ইরান ইস্যুতে প্রত্যাশিত ফল মেলেনি বলে মন্তব্য করেন তিনি।

দোহাভিত্তিক এই অধ্যাপক বলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান ট্রাম্পের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। তার মতে, বর্তমান পরিস্থিতি থেকে পিছু হটে গিয়ে যুদ্ধের সাফল্য দাবি করা ট্রাম্পের জন্য কঠিন হবে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায় বলে দাবি করা হয়। পরবর্তীতে টানা সংঘাত চলার পর ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়, যা এখনো বহাল রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন