বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ
  • ইসরাইলে মার্কিন বিমান বহর, ইরান নিয়ে নতুন জল্পনা

    ইসরাইলে মার্কিন বিমান বহর, ইরান নিয়ে নতুন জল্পনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ঘিরে অব্যাহত হুমকির মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে জার্মানিতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ বহনকারী কয়েক ডজন বিমান ইসরাইলে অবতরণ করেছে।

    ইসরাইলের গণমাধ্যম চ্যানেল ১৩ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এসব মার্কিন কার্গো বিমান তেল আবিবে অবতরণ করেছে।

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতির অংশ হিসেবে এগুলো ইসরাইলে অবতরণ করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
     
    এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যে কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (১৭ মে) নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে একটি ছবি পোস্ট করেন।

    এতে ইরানের একটি মানচিত্রের ওপর যুক্তরাষ্ট্রের পতাকা বসানো হয়েছে এবং চারদিক থেকে তীরচিহ্ন ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। যা সামরিক চাপ ও ঘেরাওয়ের ইঙ্গিত দেয়।
     
    ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান (কেএএন) এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরানের সঙ্গে পুনরায় সংঘাতের আশঙ্কায় দেশটির সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

    রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। আধা ঘণ্টার বেশি এ ফোনালাপে ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরুর আশঙ্কা নিয়ে আলোচনা এবং তার সাম্প্রতিক চীন সফর সম্পর্কে নেতানিয়াহুকে অবহিত করেন ট্রাম্প। ওই আলোচনায় ইরানকে ঘিরে সম্ভাব্য নতুন সংঘাতের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
     
    ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, ‘ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে এই ফোনালাপ হয়েছে। সম্ভাব্য যেকোনো মার্কিন হামলার আগে ওয়াশিংটন থেকে আগাম বার্তা পাওয়ার আশা করছে ইসরাইল, যদিও হামলার সুনির্দিষ্ট সময় সম্পর্কে তারা নিশ্চিত নয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ