বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ
  • ঈদুল আজহা তারিখ নিশ্চিত করল পাকিস্তান,সৌদি আরব,ওমান

    ঈদুল আজহা তারিখ নিশ্চিত করল পাকিস্তান,সৌদি আরব,ওমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঘনিয়ে আসছে মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে ঈদের তারিখ ঘোষণা করেছে। তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তিউনিসিয়া জানিয়েছে, আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

    দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির জিও নিউজ জানায়, রোববার (১৭ মে) সন্ধ্যায় পাকিস্তানের আকাশে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

    এর আগে করাচিতে কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটির বৈঠকে জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি পর্যালোচনা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মাওলানা আবদুল খবির আজাদ।

    একইদিনে তুরস্ক ও ইন্দোনেশিয়া প্রথমে ঈদের তারিখ ঘোষণা করে। পরে মালয়েশিয়াও একই সিদ্ধান্ত জানায়। অন্যদিকে তিউনিসিয়া শনিবার (১৬ মে) চাঁদ দেখার পর সবার আগে ঈদের তারিখ ঘোষণা করে।

    সৌদি আরবেও রোববার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে সোমবার (১৮ মে) দেশটিতে জিলহজ মাসের প্রথম দিন শুরু হবে এবং ২৬ মে পালিত হবে ইয়াওমে আরাফা। ২৭ মে উদযাপিত হবে ঈদুল আজহা।

    গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও ওমানসহ অধিকাংশ ইসলামি দেশে রোববার চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাঁদ দেখার পর ঈদের তারিখ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

    অন্যদিকে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার (১৮ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে সেদিনই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

    ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের কোথাও চাঁদ দেখা গেলে তা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করা হয়েছে।

    এদিকে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সিদ্ধান্তের কারণে ঈদ উদযাপনের তারিখেও সামান্য পার্থক্য দেখা যাচ্ছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর।

    বিশ্লেষকদের মতে, চাঁদ দেখা ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিন্নতার কারণে প্রতিবছরই ঈদের তারিখে কিছুটা পার্থক্য দেখা যায়, যা মুসলিম বিশ্বের ধর্মীয় ঐতিহ্যেরই অংশ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ