রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৫৯

    হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৫৯
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) হাম ও এর উপসর্গে আরও ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন শিশু নিশ্চিত হামে এবং বাকি পাঁচজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

    রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ২৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। নতুন করে ২৪৩ শিশুর শরীরে হাম শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫১৭ জনে।

    মৃতদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত শিশুটি বরিশালে মারা গেছে। অন্যদিকে হামের উপসর্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহে যথাক্রমে ৩, ১ ও ১ জন শিশু মারা গেছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৩৮৪ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ৭৫ জন শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জনে।

    এছাড়া চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৫৭ হাজার ৮৪৬ জন শিশু হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪২ হাজার ৯২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল এবং তাদের মধ্যে ৩৭ হাজার ৭৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ