বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ
  • ভারতের রাজস্থানে চলন্ত ট্রেনে আগুন

    ভারতের রাজস্থানে চলন্ত ট্রেনে আগুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজস্থানে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। চলন্ত অবস্থায় ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ধরে যায়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    তবে এ ঘটনা কেউ হতাহত হননি। তার আগেই তাদের উদ্ধার করা হয়েছে।

    সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, বি-১ নামের ওই বগিতে ৬৮ জন যাত্রী ছিলেন। তিনি বলেছেন, ভোর ৫টা ১৫ মিনিটে কোটার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে ট্রেনটিতে আগুন ধরে যায়।

    এরপর আক্রান্ত বগিটি অন্য বগি থেকে বিচ্ছিন্ন এবং এটির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

    একটি ভিডিওতে দেখা গেছে, আগুন লাগা বগি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। এ সময় কয়েকটি গাছেও আগুন লাগে।

    যাত্রীদের বগিটি থেকে নামিয়ে অন্যান্য বগিতে তুলে দেওয়া হয়। তাদের কোটা পর্যন্ত এভাবে নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে বিকল্প ব্যবস্থা করা হবে। সেখানে ট্রেনে নতুন আরেকটি বগি যুক্ত করা হবে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

    ১২৪৩১ রাজধানী এক্সপ্রেস ট্রেনটি গত শুক্রবার কেরালার থিরুভানানথাপুরাম থেকে যাত্রা শুরু করে। আজ দুপুর ১২টা ৩০ মিনিটে এটির দিল্লির নিজামুদ্দিন রেলস্টেশনে পৌঁছানোর কথা ছিল। আগুন লাগার আগে ট্রেনটি ২ হাজার ৬০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন এটি রাজধানী দিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ছিল।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ