ফ্যাসিস্টদের প্রতি কোনো ছাড় নয়: আসিফ মাহমুদ

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ফ্যাসিস্টদের প্রতি কোনো ধরনের দুর্বলতা প্রদর্শন করা উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (১৬ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, মানুষের মৃত্যুকে কেন্দ্র করে উল্লাস করা ‘পিশাচদের’ জন্য কেউ কেউ বিভিন্ন সময় ইভেন্টে গিয়ে মায়াকান্না করে থাকে বলে তিনি অভিযোগ করেন। এমন পরিস্থিতিতে ফ্যাসিস্টদের প্রতি কোনো নরম মনোভাব দেখানো ঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, এ ধরনের ব্যক্তিরা সহানুভূতির যোগ্য নয়, তারা যা প্রাপ্য তা-ই পাচ্ছে।
তবে কার উদ্দেশে তিনি এই মন্তব্য করেছেন সে বিষয়ে পোস্টে স্পষ্ট করে কিছু উল্লেখ করেননি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পোস্টে সাড়ে ৩ হাজারের বেশি প্রতিক্রিয়া পাওয়া গেছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন