শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পল্লবীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩ বরিশালে সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার ডেঙ্গু নিয়ন্ত্রণে আজ থেকে ডিএনসিসির বাড়ি বাড়ি অভিযান আজ থেকে দেশজুড়ে তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, পাত্র নৌবাহিনীর কর্মকর্তা দুই দিনের ব্যবধানে কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা সালাহউদ্দিন-মঈন খানের ওপর বাড়ল সংসদীয় দায়িত্ব আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী বাব আল-মান্দেবে হুথিদের অগ্রগতি, সৌদি আরব ঘিরে বাড়ছে নতুন উদ্বেগ পাকিস্তানের টেস্ট পরিকল্পনা নিয়ে প্রশ্ন, ‘অসম্মান করছে ক্রিকেটকে’
  • সমাবর্তন হবে নভেম্বরেই, জানালেন রয়েল ইউনিভার্সিটির উপাচার্য

    সমাবর্তন হবে নভেম্বরেই, জানালেন রয়েল ইউনিভার্সিটির উপাচার্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র বহুল প্রতীক্ষিত সমাবর্তন (কনভোকেশন) আগামী নভেম্বরের মধ্যে আয়োজন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে উপাচার্য  জানিয়েছেন, একটি মানসম্মত ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।
    সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে,  শিক্ষার্থীদের উদ্বেগ নিরসনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ব্যাখ্যা করেন ।

      গণমাধ্যমের মুখোমুখি রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার  উপাচার্য

    • শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে সমাবর্তনের জন্য অপেক্ষা করছেন এবং তাদের মধ্যে এক ধরণের অনিশ্চয়তা কাজ করছে। এ বিষয়ে আপনার সুনির্দিষ্ট বক্তব্য কী?
    • উপাচার্য: দেখুন, সমাবর্তন কেবল শিক্ষার্থীদের জন্য নয়, বিশ্ববিদ্যালয়ের জন্যও এটি অত্যন্ত গৌরবের বিষয়। আমি দায়িত্ব গ্রহণ করেছি মাত্র চার মাস হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে আমরা সমাবর্তনের পূর্বশর্তগুলো পূরণে যথেষ্ট অগ্রগতি সাধন করেছি। আমরা বিশ্বাস করি, আগামী নভেম্বরের মধ্যেই কনভোকেশন আয়োজন করা সম্ভব হবে।
    • শিক্ষার্থীরা দ্রুত তারিখ ঘোষণার দাবিতে আন্দোলনের কথা ভাবছেন। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো বার্তা আছে কি?
    • উপাচার্য: আমরা আমাদের শিক্ষার্থীদের আশ্বস্ত করতে চাই যে, কোনো প্রকার কালক্ষেপণ করার ইচ্ছে আমাদের নেই। একটি বড় আয়োজনের জন্য নির্দিষ্ট সময় প্রয়োজন হয়। আমি শিক্ষার্থীদের অনুরোধ করব অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে ধৈর্য ধারণ করার জন্য। বর্তমান পরিস্থিতিতে কোনো অনভিপ্রেত ঘটনা বা বিশৃঙ্খলা এই প্রশাসনিক অগ্রগতির পথকে কেবল বাধাগ্রস্তই করবে, যা কারোর জন্যই শুভকর হবে না।
    • প্রস্তুতির বর্তমান অবস্থা নিয়ে কি আমাদের কিছু জানাবেন?
    • উপাচার্য : অবশ্যই। আনুষঙ্গিক সকল প্রস্তুতি পুরোদমে চলছে। আমরা নৈতিকভাবে দায়বদ্ধ এবং সমাবর্তন আয়োজনে আমরা অঙ্গীকারবদ্ধ। আমি প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষার্থীর সহযোগিতা কামনা করছি যাতে আমরা একযোগে এই উৎসবটি সফল করতে পারি।

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন