বুধবার, ২০ মে ২০২৬
Natun Kagoj

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে মাঠে নামছে জামায়াত

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে মাঠে নামছে জামায়াত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে নয়, বরং এককভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। এ বিষয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও ঢাকা দক্ষিণের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন পৃথকভাবে বক্তব্য দিয়েছেন।

একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতের নির্বাহী পরিষদ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটগত সমঝোতা থাকবে না। বরং প্রতিটি দলকে নিজস্ব শক্তিতে সংগঠন গড়ে তুলে আলাদাভাবে প্রার্থী দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।

এ বিষয়ে মিয়া গোলাম পরওয়ার জানান, স্থানীয় নির্বাচনে জোট বা ঐক্যভিত্তিক কোনো আলোচনা হয়নি। দলগুলো নিজেদের মতো করে প্রার্থী বাছাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, দলীয় অবস্থান শক্তিশালী করতে এবং সাংগঠনিক কাঠামো আরও সুসংহত করতে জামায়াত এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার পথেই এগোচ্ছে।

এর আগে জাতীয় নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নিয়েছিল এনসিপি। তবে এবার স্থানীয় নির্বাচনে আলাদা প্রার্থী দিলেও এতে কোনো রাজনৈতিক দূরত্ব বা মনোমালিন্য তৈরি হবে না বলে দাবি করেছে দলটি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন