রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর তালিকা প্রকাশ করল এনসিপি

    ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর তালিকা প্রকাশ করল এনসিপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১০ মে) দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়।

    এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা এবং রাজনীতির বাইরে থাকা যোগ্য প্রার্থীদের যাচাই-বাছাই করেই এই তালিকা প্রস্তুত করা হয়েছে। তিনি বলেন, তালিকায় এমন ব্যক্তিরাও রয়েছেন যারা আগে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, আবার কেউ কেউ দীর্ঘদিন সক্রিয় রাজনীতির বাইরে ছিলেন। এমনকি কিছু প্রার্থী আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে দলটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন—এমন যোগ্য ব্যক্তিদেরও মনোনয়ন দেওয়া হয়েছে।

    জোটগত নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, বর্তমানে এনসিপি এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সব উপজেলায় জোটভিত্তিক প্রার্থী নির্ধারণ করা জটিল হওয়ায় আপাতত একক পরিকল্পনাতেই এগোচ্ছে দলটি। তবে ভবিষ্যতে প্রয়োজন হলে জোট নিয়ে আলোচনা হতে পারে বলেও জানান তিনি।

    সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত স্থানীয় সরকারের নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করা হয়। তার মতে, নির্দিষ্ট সময় জানা থাকলে প্রার্থীরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন।

    এনসিপি জানিয়েছে, এটি তাদের প্রথম ধাপের প্রার্থী তালিকা। পরবর্তী পর্যায়ে দেশের অন্যান্য উপজেলা ও পৌরসভায়ও ধাপে ধাপে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই তালিকার মাধ্যমে স্থানীয় রাজনীতিতে নিজেদের সাংগঠনিক অবস্থান তুলে ধরতে চাইছে দলটি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন