রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিলেন এমপি প্রস্তাবিত বাজেটকে ‘ঐতিহাসিক’ বললেন আমান উল্লাহ আমান আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিয়েতে ১০০ অতিথির বেশি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব ডিগ্রির সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু, যা জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় বেক্সিমকোতে ফিরল ক্রেতা, আধাঘণ্টায় প্রায় ১০০ কোটি টাকার লেনদেন মার্কিন ঘাঁটি নিয়ে নতুন হুমকি ইরানের মেসির রেকর্ডে উজ্জ্বল আর্জেন্টিনা, শতভাগ জয় নিয়ে নকআউটে রামপুরা হত্যাকাণ্ডে হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড লন্ডন হাইকমিশনে ইমিগ্রেশন অভিযানের খবর গুজব: বাংলাদেশ হাইকমিশন
  • যে যায় লঙ্কায় সেই হয় রাবণ”—এখন বাস্তবেও তাই দেখা যাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

    যে যায় লঙ্কায় সেই হয় রাবণ”—এখন বাস্তবেও তাই দেখা যাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ—এখন বাস্তবেও তা দেখা যাচ্ছে”—বিএনপিকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে সেই প্রবণতারই প্রতিফলন ঘটাচ্ছে এবং ৭০ শতাংশ জনমতের বিপরীতে অবস্থান নিয়ে প্রতারণার রাজনীতি করছে।

    শনিবার (৯ মে) সকাল সাড়ে ৮টায় সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এরপর তিনি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন।

    মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের আগে যারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ছিলেন, তারাই এখন গণভোটের রায় বাস্তবায়নে অনীহা দেখাচ্ছেন। তার দাবি, “জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা হলেও বাস্তবে গণভোটের রায় মানা হচ্ছে না, যা জনগণের সঙ্গে প্রতারণা।”

    তিনি আরও অভিযোগ করেন, সরকার উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করছে এবং গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের মাধ্যমে জনমত দমনের চেষ্টা চলছে।

    উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী উন্নয়ন কর্মকাণ্ডের বিরোধী নয়, তবে আঞ্চলিকতা বা দলীয় প্রভাবের ভিত্তিতে উন্নয়ন বণ্টনকে তারা সমর্থন করে না।

    তার মতে, কিছু নির্দিষ্ট রাজনৈতিক প্রভাবের কারণে একসঙ্গে বিভিন্ন এলাকায় সিটি কর্পোরেশন, নতুন উপজেলা, বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হচ্ছে, যা ভারসাম্যহীন উন্নয়ন।

    সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানিয়ে তিনি বলেন, এটি উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রংপুর-দিনাজপুর অঞ্চলের দীর্ঘদিনের দাবি।

    গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, অতীতে যারা স্বাধীন সাংবাদিকতার পক্ষে কথা বলেছিল, এখন তারাই সাংবাদিকদের চাকরিচ্যুত ও হয়রানির মতো কর্মকাণ্ডে জড়িত হচ্ছে—এমন অভিযোগও করেন তিনি।

    বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ