রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিলেন এমপি প্রস্তাবিত বাজেটকে ‘ঐতিহাসিক’ বললেন আমান উল্লাহ আমান আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিয়েতে ১০০ অতিথির বেশি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব ডিগ্রির সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু, যা জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় বেক্সিমকোতে ফিরল ক্রেতা, আধাঘণ্টায় প্রায় ১০০ কোটি টাকার লেনদেন মার্কিন ঘাঁটি নিয়ে নতুন হুমকি ইরানের মেসির রেকর্ডে উজ্জ্বল আর্জেন্টিনা, শতভাগ জয় নিয়ে নকআউটে রামপুরা হত্যাকাণ্ডে হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড লন্ডন হাইকমিশনে ইমিগ্রেশন অভিযানের খবর গুজব: বাংলাদেশ হাইকমিশন
  • দেশের ক্ষতি হলে নীরবে থাকব না, প্রয়োজনে প্রতিরোধ করব: জামায়াত আমির

    দেশের ক্ষতি হলে নীরবে থাকব না, প্রয়োজনে প্রতিরোধ করব: জামায়াত আমির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার ভালো কাজ করলে আমরা সহযোগিতা করব, তবে দেশের ক্ষতি হলে নীরবে বসে থাকব না।

    শনিবার (৯ মে) সকালে জাপান সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    ডা. শফিকুর রহমান বলেন, সরকারের ভুল হলে তা ধরিয়ে দেওয়া বিরোধী দলের দায়িত্ব। ভালো উদ্যোগে সহযোগিতা করা হবে, তবে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হলে প্রতিবাদ ও প্রয়োজন হলে প্রতিরোধ গড়ে তোলা হবে। এটাই দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা।

    তিনি আরও বলেন, জাপান বাংলাদেশের উন্নয়ন ও বিভিন্ন খাত নিয়ে আগ্রহ দেখাচ্ছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জাপানের মূল্যায়ন ইতিবাচক, যা দুই দেশের সম্পর্ক আরও উন্নত করবে।

    স্বাস্থ্য খাত নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা অনেক বেশি হলেও পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নেই। বিদ্যমান হাসপাতালগুলো পর্যাপ্ত দক্ষ না হওয়ায় অনেক রোগীকে বিদেশে চিকিৎসা নিতে হচ্ছে। এতে অনেকেই আর্থিক কারণে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

    তিনি জাপানকে বাংলাদেশে একটি ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে ইনস্টিটিউট স্থাপিত হলে দক্ষ চিকিৎসক ও গবেষক তৈরি হবে বলে আশা প্রকাশ করেন।

    জুলাই আন্দোলনের আহতদের বিষয়ে তিনি বলেন, বর্তমানে থাইল্যান্ডে ৬৪ জন জুলাই যোদ্ধা চিকিৎসাধীন আছেন। তাদের খোঁজখবর নিতে তিনি চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

    তিনি আহতদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করে দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের জন্য দোয়া করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ