রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিয়েতে ১০০ অতিথির বেশি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব ডিগ্রির সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু, যা জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় বেক্সিমকোতে ফিরল ক্রেতা, আধাঘণ্টায় প্রায় ১০০ কোটি টাকার লেনদেন মার্কিন ঘাঁটি নিয়ে নতুন হুমকি ইরানের মেসির রেকর্ডে উজ্জ্বল আর্জেন্টিনা, শতভাগ জয় নিয়ে নকআউটে রামপুরা হত্যাকাণ্ডে হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড লন্ডন হাইকমিশনে ইমিগ্রেশন অভিযানের খবর গুজব: বাংলাদেশ হাইকমিশন মেগা প্রকল্প নয়, মানবসম্পদ উন্নয়নেই গুরুত্ব দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন শুরু, আইভ্যাকের নতুন নির্দেশনা দেশজুড়ে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, উপকৃত হবে ২ কোটি ৪০ লাখ শিশু
  • রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি নয়

    রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি নয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি এবং ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান।

    শনিবার (৯ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, “রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না।”

    রাশেদ খান তার পোস্টে উল্লেখ করেন, শহীদ ওসমান হাদী এনসিপির বিরুদ্ধে তিনটি অভিযোগ তুলেছিলেন। এর মধ্যে ছিল—মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের মতো এনসিপির কুক্ষিগত করার চেষ্টা, দলটির ভেতরে দুর্নীতির অভিযোগ এবং জুলাই আন্দোলনের বৃহত্তর ঐক্য নষ্ট করার অভিযোগ।

    তিনি আরও দাবি করেন, এসব সমালোচনার কারণে জীবদ্দশায় এনসিপি নেতারা ওসমান হাদীকে পাশ কাটিয়ে চলতেন। তবে তার মৃত্যুর পর তাকে দলের “আইডল” হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

    রাশেদ খানের ভাষ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে ওসমান হাদীকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, নাসীরুদ্দীন পাটোয়ারী কি সত্যিই তাকে ধারণ করছেন, নাকি রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করছেন।

    তিনি আরও বলেন, অতীতে যেমন বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলনকে কুক্ষিগত করার চেষ্টা করেছে, তেমনি এখন ওসমান হাদীর জনপ্রিয়তাকে ঘিরেও একই ধরনের রাজনৈতিক ব্যবহার দেখা যাচ্ছে।

    রাশেদ খান দাবি করেন, শহীদদের নিয়ে অতিরিক্ত রাজনৈতিক ব্যবহার তাদের সার্বজনীন মর্যাদা ক্ষুণ্ণ করতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন