রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪৩০ নিম্ন আয়ের মানুষের জন্য ৫৮ এলাকায় এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা জোড়া অভিষেকে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিলেন এমপি প্রস্তাবিত বাজেটকে ‘ঐতিহাসিক’ বললেন আমান উল্লাহ আমান আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিয়েতে ১০০ অতিথির বেশি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব ডিগ্রির সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু, যা জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় বেক্সিমকোতে ফিরল ক্রেতা, আধাঘণ্টায় প্রায় ১০০ কোটি টাকার লেনদেন মার্কিন ঘাঁটি নিয়ে নতুন হুমকি ইরানের
  • শাপলা চত্বরে গণহত্যার বিচারে গণশুনানি কমিশন চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

    শাপলা চত্বরে গণহত্যার বিচারে গণশুনানি কমিশন চাইলেন ব্যারিস্টার ফুয়াদ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে গণশুনানি কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

    শুক্রবার (৮ মে) রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত “শাপলার শহীদগাঁথা ও ৫ মে স্মরণ” শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

    শাপলা স্মৃতি সংসদের আহ্বায়ক মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কমিশনের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

    ব্যারিস্টার ফুয়াদ বলেন, কোনো সংগঠনের দাবির সঙ্গে মতপার্থক্য থাকতেই পারে, তবে গণতান্ত্রিকভাবে সমাবেশ করার অধিকার কেড়ে নেওয়ার সুযোগ রাষ্ট্রের নেই। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ধর্মীয় পরিচয় ব্যবহার করে একটি বিশেষ গোষ্ঠীকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে, যা জনগণ গ্রহণ করেনি।

    তিনি আরও বলেন, শাপলা চত্বরে ঘটে যাওয়া ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন ও দায়ীদের বিচারের জন্য স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এজন্য একটি গণশুনানি কমিশন গঠন জরুরি বলে মন্তব্য করেন তিনি।

    সেই রাতের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, শহরের বিভিন্ন জায়গা পরিষ্কার করতে যেখানে দীর্ঘ সময় লাগে, সেখানে ওই ঘটনার পর খুব অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা পরিষ্কার করা হয়েছিল, যা নিয়ে জনমনে নানা প্রশ্ন রয়েছে।

    ব্যারিস্টার ফুয়াদ দাবি করেন, সে সময় দায়িত্ব পালনকারী কিছু সংস্থার সদস্য এখনো দায়িত্বে বহাল রয়েছেন। তিনি এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানান।

    অনুষ্ঠানে বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি রক্ষার গুরুত্ব নিয়েও আলোচনা করেন।

    শেষে “শহীদনামা” শীর্ষক একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ